ভূমিকম্পে ঢাকায় কমপক্ষে ৬ জনের মৃত্যু, আহত শতাধিক, ভেঙে পড়েছে অসংখ্য বহুতল ভবন

গত কয়েক বছরে ঢাকা ও আশপাশের অঞ্চলে অনুভূত হওয়া তীব্র ভূমিকম্পগুলির মধ্যে এটি অন্যতম। ইতিমধ্যেই ঢাকায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একাধিক বিল্ডিং ভেঙে পড়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ কলকাতার পাশাপাশি ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের একাধিক এলাকা। শুক্রবার সকাল ঠিক ১০.১০ নাগাদ ভূমিকম্প অনুভূত গিয়েছে কলকাতায়। কম্পন অনুভূত হয়েছে প্রায় ১ মিনিট ধরে। মধ্য কলকাতা, সল্টলেক সহ রাজ্যের একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৭। জানা গিয়েছে, বাংলাদেশের নরসিংহ থেকে ৬ মাইল দক্ষিণ-পশ্চিমে এই ভূমিকম্পের উৎসস্থল। ঢাকা ও নরসিংহের মাঝামাঝি জায়গায় এই কম্পন হয়েছে। মাটির নীচে ৩৫ কিমি পর্যন্ত অনুভূত হয়েছে কম্পন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত কয়েক বছরে ঢাকা ও আশপাশের অঞ্চলে অনুভূত হওয়া তীব্র ভূমিকম্পগুলির মধ্যে এটি অন্যতম। ইতিমধ্যেই ঢাকায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একাধিক বিল্ডিং ভেঙে পড়েছে।

জানা গিয়েছে, কম্পন শুরু হতেই ঢাকার বিভিন্ন বহুতল ভবন থেকে মানুষ দ্রুত নিচে নেমে আসে। অফিস, স্কুল এবং বাণিজ্যিক এলাকায় পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। এছাড়া রাজধানীর বংশালে বিল্ডিং ভেঙে অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ওসি রফিকুল ইসলাম। তিনি জানিয়েছেন, বংশালের কসাইতলীতে এক পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে ওই ছয়জন পথচারীর মৃত্যু হয়েছে। এদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরায়, নরসিংদী, যশোর, জামালপুর, দিনাজপুর, ঝালকাঠি, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, বাগেরহাট, মাদারীপুর, শেরপুর, সিলেট, ফেনী, খুলনা-সহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎসস্থল নরসিংদীতে ৫৫ জন আহত হয়েছেন। আরও আহত হয়েছে বিভিন্ন এলাকায়। ঢাকা মেডিকেল কলেজে আহত ১০ জন, গাজীপুর তাজউদ্দীন মেডিকেলে ১০ জনকে ভর্তি করা হয়েছে।

ভূমিকম্পের মাত্রা এতটাই তীব্র ছিল যে, যেখানে যেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে সেখানকার মানুষজন রাস্তায় নেমে আসেন। তেজগাঁও এলাকার শাম্মী আক্তার বলেছেন, ভূমিকম্পের সময় তিনি রান্নাঘরে ছিলেন, হঠাৎ মেঝে দুলতে শুরু করলে প্রথমে বুঝতে পারেননি। পরে জিনিসপত্র পড়তে শুরু করলে তিনি দ্রুত নিচে নেমে যান।তিনি জানিয়েছেন, তাঁর ২০ বছরের জীবনে এমন তীব্র কম্পন তিনি দেখেননি। কারওয়ান বাজার এলাকার একটি বহুতল ভবনের নিরাপত্তাকর্মী জানিয়েছেন, ভূমিকম্পের সময় ভবনটি এত জোরে দুলছিল যে সবাই ভয়ে চিৎকার করতে করতে নিচে নেমে আসে। এর আগে, গত ৫ মার্চ ঢাকায় মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়