বাংলাদেশি নাগরিকদের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের নাগরিকদের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। গতকাল সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের তরফে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনও বাংলাদেশিকে ভারতে না যাওয়ার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।
কী কারণে নিষেধাজ্ঞা?
স্বাস্থ্য অধিদফতরের তরফে জানানো হয়েছে, ভারতে করোনার সংক্রমণ বেলাগাম হয়ে উঠেছে। প্রাণঘাতী ভাইরাসের নতুন সাব ভ্যারিয়্যান্ট বিশেষ করে ওমিক্রন এলএফ. ৭, এক্সএফজি, জেএন-১ এবং এনবি ১.৮.১ এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। তাই আপাতত ভারত সফর এড়াতে হবে। ভারত থেকে ফেরত বাংলাদেশিদের বিভিন্ন স্থল ও বিমানবন্দরে বিশেষ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। থার্মাল স্কান্যার/ ডিজিটাল হেন্ড হেল্ড থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করার পরামর্শ জারি করা হয়েছে।
বাংলাদেশে গত কয়েকদিন ধরেই উদ্বেগ বাড়িয়ে চলেছে করোনাভাইরাস। গগত বৃহস্পতিবার মারণ ভাইরাসে সংক্রমিত একজনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় চার জনের নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর পাশাপাশি সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে মাস্ক পরারও অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ অগস্ট সেনা বিদ্রোহে শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশিদের জন্য পর্যটন-সহ একাধিক ক্ষেত্রে ভিসা ইস্যু বন্ধ রেখেছে ভারতীয় দূতাবাস। শুধুমাত্র জরুরি চিকি‍ৎসা-সহ বেশ কয়েকটি ক্ষেত্রে ভিসা প্রদান করা হচ্ছে। এবার ভারতীয় ভিসা পাওয়া নাগরিকদের পড়শি দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল সরকার।

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের