শেখ হাসিনার খাসতালুকে সরস্বতী প্রতিমার ঘাড় মটকে ঝুলিয়ে দিল ইসলামী জঙ্গিরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের বাংলাদেশে  ভাংচুর করা হল প্রতিমা। গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলায় রাতের সরস্বতী মূর্তি ভাংচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনা ফের একবার বাংলাদেশের সাম্রদায়িক হিংসাকে উস্কে দিয়েছে। শিক্ষা-জ্ঞানের দেবী হিসেবে যাকে গোটা বিশ্ব মানে সেই দেবী মূর্তি ভাংচুরে উঠেছে সমালোচনার ঝড়। অশিক্ষার অন্ধকার কোন জায়গায় পৌঁছালে তবে এই ঘটনা কেউ ঘটাতে পারে তা সেই নিয়েই চলচজে আলোচনা।

মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, শুক্রবার স্বরস্বতী পূজা শেষে রাতে উপজেলার উজানী ইউনিয়নের পশ্চিম উজান কান্দনীপাড়া গ্রামের সার্বজনীন পূজা মণ্ডপে এই ঘটনা ঘটেছে। মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, শুক্রবার স্বরস্বতী পূজা শেষে রাতে উপজেলার উজানী ইউনিয়নের পশ্চিম উজান কান্দনীপাড়া গ্রামের সার্বজনীন পূজা মণ্ডপে এই ঘটনা ঘটেছে। তিনি জানিয়েছেন, শুক্রবার পূজা শেষে রাত ১২টার দিকে পুরোহিত ও উপস্থিত সকলে মন্দির থেকে চলে যান। তারপর রাতেই অজ্ঞত পরিচয়ের কেউ সরস্বতী মূর্তির ঘাড় মটকে মাথা ঝুলিয়ে রাখে। স্থানীয়রা শনিবার সকালে মূর্তির ভাঙা অবস্থা দেখে থানায় খবর দেয়। খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন মুকসুদপুর সার্কেলের এএসপি নাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু হাছনাতসহ পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ছিল বেশ্যাখানা, জামায়াতের নেতার মন্তব্যে উত্তাল বাংলাদেশ

 পুলিশ জানিয়েছে মূর্তি ভাংচুরের পর এলাকার সিসিটিভি খুলে নেওয়া হয়েছে ।  তাই কারা ঘটিয়েছে তাঁদের খোঁজ পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের এখন পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি। ঘটনা নিয়ে, ওসি মামুন আরও বলেন, “পুলিশ এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে মাঠে নেমেছে। মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ দিতে বলেছি। তারা অভিযোগ দিলেই এ ব্যাপারে মামলা করা হবে।” তবে বাংলাদেশে এই ধরনের ঘটনা নতুন নয় এর আগে দুর্গা ও কালী মূর্তি ভাঙার অভিযোগও রয়েছে।  

 

 

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা