লক্ষ্য ভারত! শিলিগুড়ি করিডর সংলগ্ন লালমনিরহাটে বায়ুসেনার ঘাঁটিতে  যুদ্ধকালীন ত‍ৎপরতা

Share:

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা চলাকালীনই লালমনিরহাট বায়ুসেনা ঘাঁটি যুদ্ধকালীন ত‍ৎপরতায় প্রস্তুতের কাজ শুরু করেছে মোল্লা ইউনূস সরকার। ইতিমধ্যেই বিমান ঘাঁটিটিতে রাডার প্রযুক্তি বসানো হয়েছে। সেই সঙ্গে লাগানো হয়েছে ফ্লাডলাইট। যুদ্ধবিমান রাখার জন্য প্রস্তুত করা হচ্ছে হ্যাঙ্গারও। যদিও বাংলাদেশ বিমান বাহিনীর তরফ থেকে এই যুদ্ধকালীন ত‍ৎপরতা নিয়ে কিছু বলা হয়নি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মায়ানমারে আক্রমণ চালাতে লালমনিরহাটে বিমান ঘাঁটি গড়ে তুলেছিল ব্রিটিশরা। যদিও গত কয়েক দশক ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বিমানবন্দরটি। কিন্তু গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটার পরেই ভারতের মাথাব্যথা বাড়িয়ে ওই পরিত্যক্ত বিমানবন্দরটি বায়ুসেনার ঘাঁটি হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয় পাকিস্তানি পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত লালমনিরহাটে বায়ু সেনার ঘাঁটি গড়ে তোলার কথা জানতে পেরেই উদ্বিগ্ন হয়ে পড়েন দিল্লির কর্তারা। কেননা, শিলিগুড়ি করিডোরের সরু চিকেন নেক দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যের সাথে যোগাযোগ রক্ষা করে। যা সেভেন সিস্টার্স নামে পরিচিত। সূত্রের খবর, বাংলাদেশ বিমানবাহিনী লালমনিরহাটে ৭০০ একর জমি নিয়ে নতুন বিমান ঘাঁটি নির্মাণ করতে চলেছে। বিমান ঘাঁটি তিনটি ভাগে ভাগ করা হবে। কমব্যাট অপারেশনস বিভাগ, রক্ষণাবেক্ষণ ও মেরামত বিভাগ  এবং মহাকাশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিমান ঘাঁটি নির্মাণের বরাত দেওয়া হয়েছে পাকিস্তানি সেনার মালিকানাধীন তক্ষশীলাকে। সম্প্রতি ঢাকায় এসেছিলেন তক্ষশীলার চেয়ারম্যান তথা আইএসআইয়ের প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খট্টাক।

গত ২৩ নভেম্বর লালমনিরহাটে গিয়ে পুরো এলাকা ঘুরে দেখেছেন। সঙ্গে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ সেনার অ্যাভিয়েশন গ্রুপের শীর্ষ আধিকারিকরা। কাজের অগ্রগতি নিয়েও খোঁজখবর নেন। গত ১৬ অক্টোবর লালমনিরহাটে নয়া বায়ুঘাঁটি পরিদর্শন করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান। যেভাবে যুদ্ধকালীন ত‍ৎপরতায় লালমনিরহাটের বায়ু সেনা ঘাঁটি প্রস্তুত করা হচ্ছে তাতে চিন্তিত ভারতীয় গোয়েন্দা ও সেনা কর্তারা। গত ২২ নভেম্বর শিলিগুড়িতেই বাংলাদেশ সেনার যুদ্ধকালীন ত‍ৎপরতা নিয়ে বিশেষ বৈঠক করেছিলেন ভারতের বিভিন্ন নিরাপত্তা সংস্থার শীর্ষ আধিকারিকরা। বিএসএফ ছাড়াও আধা সামরিক বাহিনীর বিভিন্ন শাখার আধিকারিকরা ছিলেন ওই বৈঠকে।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়