মোবাইলে অশ্লীল মেসেজ পাঠালেই ২ বছরের জেল ও দেড় কোটি জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফোনে অশ্লীল বার্তা পাঠালে এবার দু’বছরের কারাদণ্ড। সেই সঙ্গে দিতে হবে দেড় কোটি টাকার জরিমানা। শুধু তাই নয়, যদি কাউকে বারবার ফোন করে বিরক্ত করা হয় তাহলেও গুণতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা, পরিমাণ প্রায় এক লক্ষ টাকা। জরিমানা না দিলে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হবে। এই সকল বিধান রাখা হয়েছে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায়।

বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বুধবার অধ্যাদেশের খসড়া সামনে এনেছে। সাধারণ নাগরিকদের কাছ থেকে মতামত গ্রহণের জন্য খসড়াটি বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে। অধ্যাদেশের ৭০ নম্বর ধারা অনুযায়ী যুক্তিসঙ্গত কারণ ছাড়া যে কোনও মানুষকে বারবার ফোন করে বিরক্ত করলে তা এখন থেকে অপরাধ হিসেবে গণিত হবে।

৬৯ নম্বর ধারায় বলা হয়েছে টেলিযোগাযোগ বা ভয়েস মিলের মাধ্যমে অশ্লীল বার্তা, ভয় দেখানো, অপমানজনক কথা বলার মতো কাজ বা কোনও বার্তা প্রেরণ, ছবি বা ভিডিও পাঠালে দু’বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া রয়েছে। পাশাপাশি সর্বোচ্চ দেড় কোটি টাকা জরিমানা দিতে হবে। কখনও কখনও দুটি দণ্ডেই দণ্ডিত করা যাবে অপরাধীকে। গুরুতর অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে।

এছাড়া বেআইনিভাবে আড়ি পাতলে দু’বছরের কারাদণ্ড এবং দেড় কোটি টাকা জরিমানা হতে পারে। বলা হয়েছে ইন্টারনেট ভিত্তিক পরিষেবা যেমন ওটিটি প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন মেসেজ এবং ভিডিও স্ট্রিমিং অ্যাপ সবই সরকারের অনুমোদনের আওতাভূক্ত থাকবে। এসব প্রতিষ্ঠানের বাংলাদেশে আগে রেজিস্ট্রেশন করাতে হবে। প্রয়োজনে নিরাপত্তা সংস্থাকে যাবতীয় তথ্য সরবরাহ করতে হবে।

এই খাতে গঠিত হবে বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন। একইভাবে একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা এই কমিশন থেকে লাইসেন্স প্রদান, নীতি নির্ধারণ, স্পেকট্রাম বন্টন এবং প্রযুক্তির মান নিয়ন্ত্রণ করা হবে। পাঁচ সদস্য নিয়ে গঠিত হবে এই কমিশন। এর মধ্যে একজন হবে চেয়ারম্যান, অন্যজন ভাইস চেয়ারম্যান।

খসড়ায় আরও বলা হয়েছে অনুমতিহীনভাবে টেলিযোগাযোগ সেবা বা বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম পরিচালনা করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণিত হবে। রাষ্ট্রীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার প্রয়োজনে সরকার প্রয়োজনে যে কোনও প্ল্যাটফর্ম স্থগিত বা বন্ধ করতে পারবে।

এই বিষয়ে মতামত পাঠানো যাবে ১৫ই নভেম্বর পর্যন্ত এই ইমেল আইডিতে। সেটি হল secretary@ptd.gov.bd। এছাড়া ডাগযোগের মাধ্যমে সচিব, ডাক এবং টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকার ঠিকানায়। এই ঠিকানায় চিঠি পাঠিয়ে মতামত জানানো যাবে।

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি