৪৮তম বিবাহবার্ষিকীর দিনেই মৃত্যুদণ্ডের সাজা পেলেন শেখ হাসিনা

২০২৪ সালের জুলাই-অগস্টে বাংলাদেশের সরকার বিরোধী গণআন্দোলনের সময় নিহত হয়েছেন অসংখ্য মানুষ। আন্দোলন তীব্র হতেই প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ২০২৪ সালের জুলাই-অগস্টে বাংলাদেশের সরকার বিরোধী গণআন্দোলনের সময় নিহত হয়েছেন অসংখ্য মানুষ। আন্দোলন তীব্র হতেই প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘটনাকে কেন্দ্র করে আজও উত্তাল বাংলাদেশ। সেই আন্দোলনের সময় সংগঠিত মানব তাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার (১৭ নভেম্বর) মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনা-সহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার আদালত। শেখ হাসিনার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তিনটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু ১৭ নভেম্বর দিনটিকে বিশ্লেষণ করলে দেখা যায়, আজ শেখ হাসিনার ৪৮ তম বিবাহবার্ষিকী। অর্থাৎ বিবাহবার্ষিকীর দিনেই চরম উপহার পেলেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী। মৃত্যুদণ্ডের সাজা পেলেন শেখ হাসিনা। ১৯৬৭ সালের এই দিনটিতেই পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ আলি মিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শেখ হাসিনা। তখন শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পড়ছিলেন। তখনই তাদের বিয়ে হয়। যদিও ২০০৯ সালে শেখ হাসিনার স্বামী মারা গিয়েছেন।

সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও উপস্থিত ছিলেন জুলাই অগাস্টে কয়েকজন নিহতের পরিবারের সদস্য। এদিনের মামলার প্রধান প্রমাণ ছিল গত বছর জুলাই-অগস্টে গণআন্দোলনের কয়েকটি ভিডিও ফুটেজ। অভিযোগ, আন্দোলনের সময়ে শেখ হাসিনার নির্দেশেই ঢাকার যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, সাভার, আশুলিয়া, রংপুরসহ বিভিন্ন স্থানে প্রাণঘাতী গুলি চালিয়ে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছিল, ভিডিওতে তা প্রমাণ পাওয়া গিয়েছে।

এদিন মামলার শুনানির সময়ে মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত খবর পড়ে শোনানো হয়। এমনকী গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন জনের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনগুলিও শোনানো হয়। শেখ হাসিনার সঙ্গে প্রাক্তন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ফোনালাও শোনানো হয়। শেখ হাসিনার সঙ্গে জড়িত আরও দুই অপরাধী হলেন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তবে তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক। শোনা যায়, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান উভয়েই ভারতে গা ঢাকা দিয়ে আছেন। আজকের শুনানিতে আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আসাদুজ্জামানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়