হালুম.., সুন্দরবনে গত এক দশকে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়েছে ১৯টি

Share:

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে ১২৫-এ পৌঁছেছে। বন বিভাগের সর্বশেষ ক্যামেরা ট্র্যাপ সমীক্ষায় গত এক দশকে বাঘের সংখ্যা ১৯ টি বৃদ্ধি পেয়েছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সমীক্ষায় সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ টি। ২০১৪ সালে যেখানে বাঘের সংখ্যা ছিল ১০৬, ২০১৮ সালের সমীক্ষায় তা বেড়ে হয়েছিল ১১৪। সর্বশেষ হিসাবে প্রতি ১০০ বর্গকিলোমিটার এলাকায় গড়ে প্রায় ২.১৭টি বাঘের উপস্থিতি রয়েছে।

তবে সংখ্যাগত এই বৃদ্ধি সত্ত্বেও বাঘ সংরক্ষণ নিয়ে উদ্বেগ কমেনি। সুন্দরবন নিয়ে কাজ করা সংগঠন ‘সুন্দরবন রক্ষায় আমরা’-র কো-অর্ডিনেটর জানান, ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে বিভিন্ন কারণে ৯১ টি বাঘ মারা গিয়েছে। এর মধ্যে ৫৮ টি বাঘ শিকার বা গণপিটুনির শিকার হয়েছে, ৩০টি বার্ধক্য ও অসুস্থতায় মারা গিয়েছে এবং তিনটি প্রাণ হারিয়েছে প্রাকৃতিক দুর্যোগে। তাঁর মতে, হরিণ শিকারিদের অবাধ তৎপরতা এবং বনদস্যুদের উপস্থিতি বাঘের আবাসস্থলকে ক্রমশ অনিরাপদ করে তুলছে। সম্প্রতি হরিণ শিকারিদের পাতা ফাঁদে একটি বাঘ আটকে পড়ার ঘটনাও সেই আশঙ্কাকেই আরও জোরালো করেছে। 

আরও পড়ুন: দুই দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক! স্বামী জানতেই ভয়ানক কাণ্ড ঘটালেন নববধূ

এক গবেষক জানান, একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘের জন্য ৬০ থেকে ১৫০ বর্গকিলোমিটার এবং একটি স্ত্রী বাঘের জন্য ২০ থেকে ৬০ বর্গকিলোমিটার বিস্তীর্ণ এলাকা প্রয়োজন। তবে খাদ্যের পর্যাপ্ত যোগান থাকলে অপেক্ষাকৃত ছোট এলাকাতেও বাঘটিকে থাকতে সক্ষম। তিনি বাঘ সংরক্ষণের জন্য হরিণ শিকার বন্ধ, বন্যপ্রাণী পাচারবিরোধী আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং চোরা শিকারিদের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার ওপর জোর দেন। পাশাপাশি ক্যামেরা ট্র্যাপ ও রেডিও কলারের মাধ্যমে নিয়মিত বাঘের গতিবিধি পর্যবেক্ষণের পরামর্শও দেন। বিশেষজ্ঞদের মতে, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের বাস্তুতন্ত্রের অন্যতম প্রধান বা ‘কিস্টোন’ প্রজাতি। তাই বাঘের নিরাপদ অস্তিত্ব নিশ্চিত করা গেলে সুন্দরবনের জীববৈচিত্র্য এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করা আরও সহজ হবে। 

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’