হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারত-বাংলাদেশের সম্পর্কে যেন উন্নতি না হয়, ঈশ্বরের কাছে এমনটাই প্রার্থনা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছিলেন তিনি। হিমন্ত বিশ্বশর্মার সেই মন্তব্যকে ঘিরেই উঠেছে ঝড়। বেজায় চটেছে তারেক রহমানের সরকার। অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে বিদেশমন্ত্রক তলব করে দিয়েছে কড়া বার্তা। সেই সঙ্গেই তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে একটি প্রতিবাদপত্র। 

সাক্ষাৎকারে অসমের মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমি তো সকালে সবসময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যে পরিস্থিতি ইউনুসের সময়ে ছিল, সেটাই যেন থাকে, সম্পর্কের উন্নতি যেন না হয়।” এমনকি তিনি ভারত থেকে “রাতের অন্ধকারে” কীভাবে বাংলাদেশে ‘পুশ-ব্যাক’ করা হয় তার কথাও উল্লেখ করেছিলেন। বলেছিলেন, “বিএসএফ কি করে, কখনো ২০-৩০ বা ৪০ দিন, কখনো ১০ দিন মতো নিজেদের কাছে রেখে দেয় (যাদের পুশ-ব্যাক করা হবে, তাদের)। যখন বিডিআর থাকে না, সেখান দিয়ে ধাক্কা মেরে পাঠিয়ে দেয়।” তাঁর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বিদেশমন্ত্রকের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহানের দপ্তরে বিকেল পাঁচটার পর ভারতীয় দূতকে ডেকে নিয়ে মন্তব্যের এই প্রতিবাদ জানান।  

আরও পড়ুন: বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ভারতীয় দূতকে ডেকে পুশব্যাক বা অবৈধ অনুপ্রবেশকারী ফেরত পাঠানো সংক্রান্ত  হিমন্ত বিশ্বশর্মার দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। এই বার্তাও দেওয়া হয়েছে অসমের মুখ্যমন্ত্রী এহেন মন্তব্য দুই দেশের সম্পর্কের জন্য একেবারেই ভালো হয়।  সেই সঙ্গেই ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে নেতিবাচক প্রভাব পড়ে এহেন মন্তব্য যেন ভারতীয় রাজনৈতিক নেতারা না করেন সেই দিকে নজর রাখার কথাও জানানো হয়েছে। 

 

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!