বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে মিটেছে দুই দফার ভোট। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? এই উত্তর মিলবে আগামী ৪ মে। তবে ভোট শেষ হতেই কে কতগুলি আসন পাবে তা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। প্রকাশ্যে এসেছে একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষা। কেউ বিজেপিকে আবার কেউ তৃণমূলকে এগিয়ে রেখেছে। আপাতত কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ইভিএম স্ট্রংরুমে বন্দি রয়েছে। কি হতে চলেছে ফলাফল? একটি অনুষ্ঠানে এই প্রশ্নই করা হয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি জবাবে দিয়েছেন চমকে দেওয়ার মতো উত্তর। বলেছেন ফলাফল কি হবে সেই উত্তর মা দুর্গাও দিতে পারবেন না।

স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বুধবার দ্বিতীয় দফায় ভোট দিয়েছেন সৌরভ। সেই সময়েও তাঁকে প্রশ্ন করা হয়েছিল গত বারের নির্বাচন ও চলতি বছরে নির্বাচনের মধ্যে তিনি ঠিক কি পার্থক্য দেখতে পাচ্ছেন। জবাবে সাফ জানিয়েছিলেন, তিনি শুধু ভোট দিতে এসেছেন, তাঁকে যেন এই প্রশ্ন একেবারেই করা না হয়। জানান তিনি শুধু তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। তারপরেই একটি অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয় কে আসতে পারে ক্ষমতায়, কার সম্ভাবনা বেশি। তার উত্তরে তিনি বলেন, “এমনকি, মা দুর্গাও ভোটের ফলাফল ভবিষ্যদ্বাণী করতে পারবেন না। ব্যালট বাক্সগুলো সোমবার খোলা হবে, আর তখনই মানুষ ফলাফল জানতে পারবে। আমি এখন কীভাবে তার উত্তর দেব?”

 এই প্রসঙ্গে উল্লেখ্য, তৃণমূল ও বিজেপি দুই দলের অনুষ্ঠানেই দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তবে তিনি রাজনীতি বরাবরই এড়িয়ে চলেন। ২০২১ সালের নির্বাচনে বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী হতে পারেন সৌরভ এই গুঞ্জনও উঠেছিল। আবার একাধিকবার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরঈসঙ্গে একাধিক অনুষ্ঠানেও দেখা গিয়েছে তাঁকে। সেখান থেকেই মহারাজের কাছে জানতে চাওয়া হয়েছিল কে আসতে পারে ক্ষমতায়। তবে বরাবরের মতোই এবারেও সেই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন। 

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে আর ফেরা হল না নববধূর, তারপর……

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

ফোনেই মুশকিল আসান, জনতার সমস্যা সমাধানে অগ্নিমিত্রার নয়া উদ্যোগ, চালু হচ্ছে ‘মুখোমুখি’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর