দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউনূসের সিদ্ধান্ত বদলে দিলেন তারেক, ভারতীয়দের জন্য ফের চালু করলেন ভিসা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ক্ষমতায় আসার পরেই ভারতের সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর দিকে মন দিয়েছেন খালেদা পুত্র তারেক রহমান। সেই পদক্ষেপের অংশ হিসেবে মুহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বদলে দিলেন পদ্মাপাড়ের নতুন প্রধানমন্ত্রী। ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের প্রথম পদক্ষেপ হিসেবে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন শুক্রবার ভারতীয় নাগরিকদের জন্য ভিসা পরিষেবা পুনরায় চালু করেছে।  প্রায় দুই মাস আগে এই পরিষেবাগুলি স্থগিত করা হয়েছিল।

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণের মাত্র তিন দিন পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারেকের সরকারের এই সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছে যে তাঁর দল, বিএনপি, নয়াদিল্লিকে সম্মান করে এবং প্রাথমিক পর্যায়ে সম্পর্কের বরফ গলানোর চেষ্টা করছে। একদিন আগেই একজন ঊর্ধ্বতন ভারতীয় কর্তা বলেছিলেন যে নয়াদিল্লি শীঘ্রই বাংলাদেশে সমস্ত ভিসা পরিষেবা পুনরুদ্ধার করবে। দুই দেশের মধ্যে সম্পর্কের তীব্র অবনতির পর ২০২৫ সালের ডিসেম্বরে ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছিল। ভারতবিরোধী ছাত্র নেতা শরীফ ওসমান হাদির খুনের পর উত্তেজনা আরও বেড়ে যায়। হাদির মৃত্যুর পর বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বেশ কয়েকজন হিন্দুকে খুন করা হয় হয় এবং গণপিটুনির ঘটনা ঘটে, যা কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিল। সূত্র জানিয়েছেন, শুক্রবার সকালে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতীয়দের জন্য ভিসা পরিষেবা পুনরায় চালু করেছে। যদিও ডিসেম্বরে ব্যবসা এবং কাজের ভিসা স্থগিত করা হয়নি, তবে বর্তমানে চিকিৎসা এবং পর্যটন সহ সকল বিভাগ পুনরায় চালু করা হয়েছে।

আরও পড়ুন : আমেরিকার হামলা মোকাবিলায় যৌথ মহড়া শুরু রুশ ও ইরান সেনার

হাসিনার সরকারের পতনের পর ঢাকায় মহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর থেকেই বাংলাদেশের ভারত বিদ্বেষ বাড়িতে থাকে ২০২৫ সালে সেটাই চরমে পৌঁছে গিয়েছিল। যার প্রভাব পড়ে বাংলাদেশের ক্রিকেট টিমের উপরেও। ইউনূসের জেদের কারণে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। এই সমস্ত ক্ষত সারাতে চাইছেন তারেক রহমান। তাই ক্ষমতায় এসেই প্রথমে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করার দিকে মন দিয়েছেন। অন্যদিকে বৃহস্পতিবার, সিলেটে ভারতের সিনিয়র হাইকমিশনের অফিসার অনিরুদ্ধ দাস জানিয়েছেন যে বাংলাদেশি নাগরিকদের জন্য সমস্ত ভিসা পরিষেবা সম্পূর্ণরূপে পুনরুদ্ধারের প্রক্রিয়া চলছে।

জেনে নিন কেন বন্ধ করা হয়েছিল পরিষেবা… 

গত ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির মৃত্যুর খবর আসার পর ঢাকায় দুটি পত্রিকা অফিস এবং ছায়ানট ভবনে হামলা হয়। একইরাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায় একদল মানুষ, সেসময় মিশনে ঢিলও ছোড়া হয়। ফলে ২১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম। পরের দিন পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লি ও আগরতলা মিশন থেকে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখার ঘোষণা দেয় বাংলাদেশ।

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ