আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমেরিকার হামলা মোকাবিলায় যৌথ মহড়া শুরু রুশ ও ইরান সেনার

আন্তর্জাতিক ডেস্ক: সামুদ্রিক নিরাপত্তা আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সামরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ইরান ও রাশিয়া যৌথ নৌ-মহড়া সম্পন্ন করেছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওমান উপসাগর ও ভারত মহাসাগর এই দুই গুরুত্বপূর্ণ জলপথে মহড়াটি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রুশ নৌবাহিনীর একটি হেলিকপ্টার ক্যারিয়ারকে আনুষ্ঠানিক বিদায় জানানোর মধ্য দিয়ে মহড়ার সমাপ্তি ঘটে।

সূত্রের খবর, এই যৌথ মহড়ার উদ্দেশ্য ছিল সামুদ্রিক কূটনীতি জোরদার করা, সামরিক সমন্বয় বৃদ্ধি এবং বাস্তব অভিযানের অভিজ্ঞতা ভাগাভাগি করা। উভয় দেশের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে, যাতে আঞ্চলিক জলপথে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় থাকে।

আরও পড়ুন: রাজ্যপালের বিছানার চাদর বদলাতে দেরি, চরম শাস্তির মুখে মহকুমা শাসক

এই মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন আমেরিকা আরব সাগরে তাদের ক্ষেপণাস্ত্রবাহী নৌবহরের উপস্থিতি বাড়িয়েছে এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছে। মহড়া শেষ হওয়ার আগেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারত্ব চুক্তি কার্যকর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে সাম্প্রতিক আলোচনার ফলাফল তুলে ধরেন।

অন্যদিকে, বৃহস্পতিবার ইরান জাতিসংঘকে জানায়, আমেরিকা যদি সামরিক হুমকি বাস্তবায়ন করে, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সম্পদ বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি এই সময় একটি চিঠি পাঠান। চিঠিতে ডোনাল্ড ট্রাম্প-এর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের উল্লেখ করে বলা হয়, এমন যুদ্ধংদেহী বক্তব্য আঞ্চলিক শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

Published by:

Share Link:

More Releted News:

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ