ওড়না ছাড়া ছাত্রীদের দেখার আবদার শিক্ষকের, কলেজ গেটে ঝুলল স্ক্রিনশট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গুরু-শিষ্য সম্পর্ক ঐতিহ্যবাহী এক গভীর সম্পর্ক। এই সম্পর্ককেই কলুষিত করার অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে। কলেজ ছাত্রীদের আপত্তিকর মেসেজ করার সঙ্গে সঙ্গে নিজের নোংরা চাহিদার কথাও প্রকাশ করেছেন ওই শিক্ষক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নওগাঁর এক সরকারি কলেজে। রবিবার ওই কলেজ গেটে স্ক্রিনশট ঝুলিয়ে বিক্ষোভে সোচ্চার হয়েছেন পড়ুয়ারা।

অভিযোগ উঠেছে, ওই সরকারি কলেজের ছাত্রীদের ওড়না ছাড়া বিভিন্ন সাজে দেখার আবদার করেছেন কলেজের অধ্যক্ষ সামসুল হকের বিরুদ্ধে। ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলো যাচাই করে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। ওই স্ক্রিনশটে দেখা গিয়েছে, অধ্যক্ষ সামসুল হক ছাত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন। সেখানে অধ্যক্ষ বলেন, ছাত্রীর আরও সুন্দর ছবি রয়েছে, সেগুলো দেখতে চান। আর কোনও ছবি নেই জানানো হলে, অধ্যক্ষ জানান, ওড়না ছাড়া দেখতে আরও ভাল লাগবে। সামনে থেকে দেখতে চান।

ছাত্রীদের একজনের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় অশ্লীল মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, ওড়না ছাড়া ছবি পাঠানোর জন্য বলেছিলেন বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে তাঁকে ব্লক করে দেয় ওই ছাত্রী।এতদিন কেন চুরপ ছিলেন, এই কথায় তিনি বলেন, বিএমসি কলেজ থেকে নওগাঁ সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে বদলি হয়ে আসেন সামসুল হক। এদিকে ২০২৪-২৫ সেশনে এখানে ভর্তি হতে হয়েছেন ওই পড়ুয়া। তাই ভয়ে এতদিন চুপ ছিলেন। আচমকাই কয়েকজন ছাত্রীর স্ক্রিনশট ভাইরাল হতে দেখে প্রতিবাদ করলেন। অভিযুক্ত অনেক ছাত্রীর সঙ্গে এমন অন্যায় করেছেন।

আরও এক ছাত্রী জানিয়েছেন, সরকারি কলেজে ভর্তি হওয়ার পর থেকেই এখানকার সাহিত্য-সংস্কৃতির সঙ্গে তিনি জড়িত। কলেজের অনুষ্ঠানের ছবি দেখে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। শুধু তাই নয়, পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে সৌন্দর্যের প্রশংসা করতেন। রবিবার সেই সকল স্ক্রিনশট একসঙ্গে করে কলেজের গেটে টাঙিয়ে বিক্ষোভ দেখিয়েছে পড়ুয়ারা।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?