১৩ নভেম্বর জানা যাবে হাসিনাসহ তিন অপরাধীর বিরুদ্ধে মামলার রায় ঘোষণার দিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় অশান্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। মৃত্যু হয়েছিল বহু মানুষ। ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য মামালা দায়ের করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন অভিযুক্তের বিরুদ্ধে। সেই মামলার রায়দান কবে হবে তা জানা যাবে আগামী ১৩ নভেম্বর।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রাক্তন পুলিশের ডিরেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হওয়া মামলার রায়দান নিয়ে কাজ চলছে। সেই মামলার রায়দান কবে হবে তা জানাল বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরী রয়েছেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হিসেবে। এই মামলার পক্ষে বিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পরেই রায়ের তারিখ নির্ধারণ করা হয়। জানিয়ে রাখা ভালো, তিন অভিযুক্তের মধ্যে প্রাক্তন পুলিশের ডিরেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।

বৃহস্পতিবার মামলায় অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান শেষে বক্তব্য রেখে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। ঘটনায় পলাতক আসামি হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মহম্মদ আমির হোসেন বক্তব্য রাখার অনুমতি চাইলে ট্রাইব্যুনাল জানায় এই পর্যায়ে মহম্মদ আমির হোসেনকে বক্তব্য দেওয়ার সুযোগ নেই। যদিও পরে তাঁকে কথা বলার সুযোগ দেওয়া হয়। তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মুক্তি প্রার্থনা করেন। শেষ পর্যন্ত কি রয়েছে হাসিনা ও আসাদুজ্জামানে কপালে তা ঘোষণা করা হবে ১৩ নভেম্বর। তবে প্রসিকিউটর মহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান বলেন ষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে এই হত্যাযজ্ঞ। তিনি বলেন, শেখ হাসিনাসহ আসামিদের শাস্তি না হলে শহীদ ও অবিচার পাবেন। জানিয়ে রাখা ভালো, শেখ হাসিনার এই মামলায় ৮৪ জনকে সাক্ষী করা হলেও ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন ৫৪ জন। আমির হোসেন তাদের সবাইকেই জেরা করেছেন । মামলায় তাঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে