Bangladesh: আশুলিয়ায় জুতো কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৩ শ্রমিক

দমকলের সাতটি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাভারের আশুলিয়ায় জুতোর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেলেন তিন শ্রমিক। ঝলসে গিয়েছেন আরও ১২ জন শ্রমিক-কর্মচারি। অগ্নিদগ্ধদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত শ্রমিক ও দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি। দমকলের সাতটি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। কিভাবে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা নিয়ে দমকলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের রূপায়ণ মাঠের ইউনি ওয়ার্ল্ড  ফুটওয়ার লিমিটেড নামে ওই জুতার কারখানায় আগুন লাগে। কারখানায় দাহ্য পদার্থ থাকায় নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে। দাউ-দাউ করে চলতে থাকে। বেশ কয়েক কিলোমিটার দূর থেকে আগুনের কালো কুণ্ডলী দেখা গিয়েছে। প্রথমে কারখানায় থাকা শ্রমিকরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন তাঁরা। পরে দমকলে খবর পাঠানো হয়। খবর পেয়েই ছুটে আসে দমকলের সাতটি ইঞ্জিন। আগুনের প্রচণ্ড তাপে কারখানার ভিতরে ঢুকতে গিয়ে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের।

টানা তিন ঘন্টা বাদে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। কারখানার ভিতর থেকে ৩ জনের পুড়ে যাওয়া দেহ উদ্ধার করেন তাঁরা। উদ্ধার হওয়া তিন মৃতদেহের মধ্যে একজন মহিলা। অগ্নিদগ্ধ অবস্থায় আরও বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে নতুন বিতর্ক, তৃণমূলের বিরুদ্ধে মালিকপক্ষের বিস্ফোরক দাবি

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানান রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

দুপুরে ভাতের সঙ্গে জমে যাবে, বানিয়ে নিন চিংড়ি দিয়ে কচুর রসা

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের