স্বপ্ন হল সত্যি, পদ্মাসেতুতে ছুটল ট্রেন

এই পথের উদ্বোধন খুব দ্রুত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে এক বিপ্লব পদ্মা সেতু। এই সেতু গতিময় ও বহুমাত্রিক। যেমন রয়েছে সড়কপথ তেমনই রয়েছে রেলপথ। সেতুতে রেল চলাচলের সেই স্বপ্ন হল সত্যি। মঙ্গলবার দুপুর নাগাদ সেতুতে চলল ‘ট্রায়াল স্পেশাল ট্রেন’।

জানা গিয়েছে, সেতুর রেলপথ ধরে ঘণ্টায় গড়ে ২৫ কিলোমিটার বেগে চলে ট্রেনটি (TRAIN)। গত সোমবার সৈয়দপুর থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে এই ট্রেন রাজবাড়িতে আসে। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রাজবাড়ি থেকে রওনা দেয় ট্রেন। তারপরে ভাঙা রেল জংশন থেকে পরীক্ষামূলক ভাবে এই ট্রেন চলা শুরু করে দুপুর ১টা ২১ মিনিটে। সেই যাত্রার উদ্বোধন করেছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মন্ত্রী বলেন, পরীক্ষামূলক ভাবে এই ট্রেন চলল। আগামী সেপ্টেম্বর মাওয়া থেকে ভাঙা রুটে নিয়মিত চলবে ট্রেন। বলেন, এই পথের উদ্বোধন খুব দ্রুত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লোকো মাস্টার রবিউল ইসলাম বলেন, ‘আমি এই ট্রেন চালাব জেনেই উচ্ছ্বসিত ছিলাম। ইতিহাসের অংশ হতে পেরে গর্বিত’। উল্লেখ্য, গত বছরের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হয়েছিল। তারপর এবার চলল ট্রেন।

প্রসঙ্গত, রেলপথে ঢাকা থেকেখুলনার দূরত্ব ৪৬০ কিলোমিটার। তবে পদ্মা সেতুতে রেল চললে সেই দূরত্ব কমবে দীর্ঘ ২১২ কিলোমিটার। কমবে যাত্রী ভোগান্তি। জানা গিয়েছে রেলপথে যুক্ত হবে শরীয়তপুর, নড়াইল প্রভৃতি।  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের