🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

মুক্তিযুদ্ধ বিরোধীদের দখলে বিচারব্যবস্থা, ভোটের মুখে ইস্তফা বাংলাদেশের দুই বিচারপতির

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশের বিচারব্যবস্থা দখল করে নিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর সমর্থক আইনজীবীরা। বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন একাধিক পাকিস্তানপন্থী আইনজীবী। মুক্তিযুদ্ধের সমর্থক হওয়ার অপরাধে একাধিক বিচারপতিকে বিচারকার্য থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। মোল্লা ইউনূস জমানায় বিচারের নামে চলা প্রহসনের প্রতিবাদ জানিয়ে ইস্তফা দিলেন হাইকোর্টের দুই বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে ইস্তফা পাঠিয়েছেন দুজনেই। সেই ইস্তফাপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

দেশের প্রথিতযশা আইনজীবী রেজাউর রহমানের ছেলে মামনুন রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম অর্জন করেন। ১৯৮৯ সালের ২৬ নভেম্বর জেলা আদালতে, ১৯৯০ সালের ২৯ মে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে এবং ২০০১ সালের ২৫ অক্টোবর আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। খালেদা জমানায় ২০০৪ সালের ২৩ অগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন এবং ২০০৬ সালের ২৩ অগস্ট স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

অন্যদিকে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর মেয়ে বিচারপতি নাইমা হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেও এলএলএম ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লন্ডন বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেন। ১৯৮৯ সালে তিনি জজ কোর্টে আইনজীবী হিসেবে নাম লেখান। ১৯৯৩ সালে হাইকোর্ট বিভাগ ও ২০০৪ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৯ সালে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১১ সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রচারে শাকিব খানের ভুয়ো ভিডিও ব্যবহার জামায়াতে ইসলামীর, শোরগোল বাংলাদেশে

নির্বাচনের আগেই অশান্তি শুরু বাংলাদেশে, চার ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ সন্ত্রাসীদের

যৌন হেনস্তার প্রতিবাদ করায় নিষিদ্ধ বাংলাদেশের সেরা শুটার

মোল্লা ইউনূসের জমানায় বাংলাদেশে দুর্নীতি বেড়েছে, জানাল আন্তর্জাতিক সংস্থা

ঢাকার প্রেস ক্লাবের শৌচালয় থেকে সাংবাদিকের রক্তাক্ত দেহ উদ্ধার, খুন নাকি অন্য কিছু?

ফের ময়মনসিংহ, এবার দোকানে ঢুকে হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুন সন্ত্রাসীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ