ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেলে সমকামিতার অভিযোগে দুজন আটক

Share:

নিজস্ব প্রতিনিধি ঢাকা:  বাংলাদেশের নামী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে  ঘটে গিয়েছে অত্যন্ত লজ্জাজনক ঘটনা। যা প্রকাশ্যে আসার পরেই বয়ে গিয়েছে নিন্দার ঝড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ঘটেছে বিতর্কিত ঘটনা। তাকে কেন্দ্র করেই ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহীম খলিলের ঘরে দুই বহিরাগত অতিথির বিরুদ্ধে সমকামিতার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার আগুনে ঘি পড়েছে। ঘটনার সঙ্গে যুক্ত দুজনকে গ্রেফতারও করা হয়েছে। 

জানা গিয়েছে, গত ২৭ জুলাই ইব্রাহীম খলিলের ঘরে থাকা দুই অতিথিকে আপত্তিকর পরিস্থিতিতে দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। পরে তাদের বক্তব্য ও স্বীকারোক্তির একটি ভিডিওর মাধ্যমে রেকর্ড করা হয়। ভিডিওতে অভিযুক্ত দুই ব্যক্তিকে নিজেদের আচরণের জন্য ক্ষমা চাইতেও দেখা যায়। যদিও প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, ঘটনার সংবেদনশীলতার কথা বিবেচনা করে পুরো ভিডিও প্রকাশ করা হয়নি এবং অভিযুক্তদের পরিচয়ও গোপন রাখা হয়েছে। একটি অডিও রেকর্ডেও অভিযুক্তদের একজনকে ঘটনার বিষয়ে কথা বলতে শোনা যায়। সেখানে তিনি দাবি করেন, তারা ভুল পথে পা বাড়ালেও ঘটনার আগেই ধরা পড়ে যাওয়ায় বিষয়টি আর এগোয়নি। একই সঙ্গে এজিএসকে ওই অতিথির পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার ইচ্ছাও প্রকাশ করতে শোনা যায়। সমালোচনার মুখে ফেসবুকে এক বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন ইব্রাহীম খলিল। বলেন, ঘটনাটি  তাঁর ঘরে হলেও  এ ব্যাপারে তিনি কিছুই জানতেন না। চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় আসা পরিচিতদের মানবিক কারণে  তাঁর ঘরে থাকার অনুমতি দিয়েছিলেন । 

আরও পড়ুন: স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

ঘটনার পরেই শহীদুল্লাহ হল প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। হলের  প্রধান অধ্যাপক মো. আমিনুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইব্রাহীম খলিলের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা যাচাইয়ের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) তৌকির হাসান জানান, এজিএসের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। তার বক্তব্য এবং রুমমেটের বিবরণ পর্যালোচনা করে প্রয়োজনীয়  সিদ্ধান্ত নেওয়া হবে।  

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার