স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যুব সমাজের অবদানের কথা বারবার শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়। এবার যুবসমাজের উন্নয়নের দেশ জুড়ে চালু হল ‘নেশা মুক্ত যুবসমাজ’ সংকল্প অভিযান। রবিবার (২ অগস্ট) এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘বিকশিত ভারত তৈরি করতে সাহায্য করছে তরুণরা। সেই কারণে সকলকে নেশা ছাড়তে হবে। স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হয়েছে। নেশামুক্তির জন্য ১০০টি পদক্ষেপ নেওয়া হবে।’ 

প্রধানমন্ত্রী মোদি ‘বিকশিত ভারত সংকল্প অভিযান’-এর জন্যই এই উদ্যোগটি চালু করেছেন এবং ‘জন ভাগিদারি’-র চেতনায় মাদকের বিরুদ্ধে একটি গণ-আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য দেশের যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আজ আমরা যে অভিযান দেখছি তা ব্যক্তি, পরিবার এবং সমাজের জন্য। সর্বোপরি, এটি জাতির জন্য। জাতি যখন একটি বিক্ষিত ভারত হওয়ার দিকে দৃষ্টি নিবদ্ধ করছে, তখন এটা অপরিহার্য যে আমাদের যুবসমাজ শরীর ও মনে সুস্থ, আত্মবিশ্বাসে ভরপুর এবং মাদকের মারাত্মক অভ্যাস থেকে চিরতরে মুক্ত থাকবে।’ তিনি আরও বলেন যে, গত বছর কাশী থেকে একটি প্রকল্প হিসাবে প্রথম শুরু হওয়া এই উদ্যোগে এখন ১২৫টিরও বেশি আধ্যাত্মিক সংগঠন অংশগ্রহণ করেছে।

আরও পড়ুন: রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

প্রধানমন্ত্রী আরও বলেছেন, আজ হাজার হাজার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী অনলাইনে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। ‘My Bharat’-এর স্বেচ্ছাসেবক এবং NSS সদস্যরাও বিপুল সংখ্যায় অংশগ্রহণ করছেন। বিভিন্ন ক্ষেত্র, প্রতিষ্ঠান ও প্রেক্ষাপট থেকে এক কোটিরও বেশি যুবক আজ একত্রিত হয়েছেন। আমি আপনাদের সকলকে এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা আমার এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছেন যে, ভারতের যুবসমাজ সচেতন, দায়িত্বশীল এবং নিজেদের কর্তব্য সম্পর্কে সচেতন। এই অভিযানের জন্য আমি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার তরুণ বন্ধুরা আগামী বছরগুলিতে তোমরা নিজেদের জীবনকে নিজেরাই গড়ে তুলবে এবং তোমরাই ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে দেশকে নেতৃত্ব দেবে। সেই সাফল্যের শিখরে তোমরাই দাঁড়িয়ে থাকবে।’  

পিলখানায় মিলল জইশ জঙ্গি হামিমের গোপন ডেরা, প্রিন্টিং দোকানের আড়ালে কী চলত?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেলে সমকামিতার অভিযোগে দুজন আটক

আইজিকে বিদায় জানাতে দাঁত দিয়ে ৫০ মিটার গাড়ি টানলেন ‘বাহুবলী’ কনস্টেবল, ভাইরাল ভিডিও

একঘেয়ে মিষ্টি খেতে খেতে ক্লান্ত? খুব সহজেই বানিয়ে ফেলুন লাউয়ের শাহি রাবড়ি

আলুর পদে ভিন্নতা আনতে চান? বানিয়ে ফেলুন তুরস্কের জনপ্রিয় আলুর স্যালাড

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী

‘DM আঙ্কেল, আমার একটা উপকার করবেন?’ খুদে ছাত্রীর আবেদনে নড়েচড়ে বসল প্রশাসন

বাবার আত্মহত্যার ঘটনা রেকর্ড করল ছেলে, সাহায্যের জন্য চিৎকার স্ত্রীয়ের!