হাতে-পায়ে শিকল বেঁধে আরও ৩৯ বাংলাদেশিকে ঢাকায় পৌঁছে দিল ট্রাম্প প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দ্বিতীয়বার প্রেসিডেন্টের কুর্সিতে আসীন হয়েই অবিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মুলুকে ডেরা নাঁধা বিভিন্ন দেশের আবিবাসীদের গলা ধাক্কা দিয়ে তাড়াতে শুরু করেছেন। সেই তালিকায় জ্বলজ্বল করছে বাংলাদেশিদের নাম। অবৈধভাবে ঢুকে দিব্যি চাকরি-বাকরি করে ডেরা তৈরি করে বসবাসকারী আরও ৩৯ বাংলাদেশিকে তাড়ানো হয়েছে। আজ শুক্রবারই (২৮ নভেম্বর) হাতে-পায়ে শিকল বেঁধে তাদের ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক বিশেষ বিমান ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওই ৩৯ বাংলাদেশিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার পরে লাথি মেরে বিমান থেকে তাদের নামিয়ে দেওয়া হয়। চোখের সামনে মার্কিন সেনাদের ওই বর্বরতা দেখেও নীরব দর্শক ছিলেন বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। পরে ওই ৩৯ বাংলাদেশিকে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের বাড়ি পৌঁছে দিয়েছে।

চলতি বছরের ৮ জুন একটি বিশেষ বিমানে ৪২ বাংলাদেশি আভিবাসীকে ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। গত ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত দফায়-দফায় আরও অন্তত ৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। এ নিয়ে মোট ২২০ বাংলাদেশিকে গলা ধাক্কা দিয়ে তাড়াল মার্কিন সরকার। তার মধ্যে চলতি বছরে ১৮৭ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের গলাধাক্কা খাওয়া ৩৯ বাংলাদেশির মধ্যে ২৬ জনই নোয়াখালীর। এছাড়াও কুমিল্লা, সিলেট, ফেনী, ও লক্ষ্মীপুরের দুজন করে এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ এবং নরসিংদীর একজন করে রয়েছেন।

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ব্র্যাকের এক আধিকারিক জানিয়েছেন, এদিন যে ৩৯ জনকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন, তার মধ্যে ৩৪ জন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন। এরপর সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আর বাকি পাঁচজনের মধ্যে দুইজন সরাসরি যুক্তরাষ্ট্রে যান এবং তিনজন দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে ঢুকেছিলেন। এই ৩৯ জন যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করলে তাতে কর্ণপাত করেনি ট্রাম্প প্রশাসন।

 

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের