হামলার আশঙ্কায় এবার খুলনা ও রাজশাহীর ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলাদেশের দুই শহর রাজশাহী ও খুলনায় ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। আজ, বৃহস্পতিবার গোটা দিন এই দুটি ভিসাকেন্দ্র বন্ধ থাকবে। যেসব ভিসা আবেদনকারী আজকের জন্য ‘স্লট’ বুক করেছিলেন, তাঁদের জন্য নতুন তারিখ ও সময় দেওয়া হবে। এখন নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। আসলে পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়েশ–ই–মহম্মদের ছত্রছায়ায় বেড়ে ওঠা সংগঠন বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসে হামলার হুমকি দেওয়ার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হল বলে সূত্রের খবর।

এদিকে বুধবার দুপুর ২টো থেকে ঢাকার ভারতীয় ভিসাকেন্দ্র বন্ধ রাখা হয়েছিল। তারপর নয়াদিল্লি একপ্রস্ত কথা বলেছিল। কিন্তু মহম্মদ ইউনুসের তদারকি সরকারের ভূমিকায় বেজায় ক্ষুব্ধ হয় নয়াদিল্লি। আর তারপরই আজ, বৃহস্পতিবার থেকে নির্ধারিত সময়েই ওই ভিসাকেন্দ্র চালু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বাংলাদেশের অন্য দু’টি ভিসাকেন্দ্র সারাদিনের জন্য বন্ধ করার কথা জানিয়ে দিল ভারত সরকার। রাজশাহী এবং খুলনার এই দুটি ভিসা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেটাই সারাদিনের জন্য বন্ধ করা হল। এতে ভারত–বাংলাদেশের মধ্যে সম্পর্ক তলানিতে গেল বলে অনেকে মনে করছেন।

অন্যদিকে বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বন্ধ করার কথা জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘‌উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতিকে মাথায় রেখে এই নোটিশ সবার সামনে তুলে ধরা হচ্ছে যে, রাজশাহী এবং খুলনার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজকের জন্য বন্ধ রাখা হচ্ছে। যাঁরা ভিসা আবেদনের জন্য আজকের জন্য ‘স্লট’ বুক করেছিলেন তাঁদের পরবর্তী সময় দেওয়া হবে।’‌ বুধবার নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাকে তলব করেছিল ভারতের বিদেশ মন্ত্রক। সেখান থেকেই জানা যায়, বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একাংশ এই হামলা করার হুমকি দিয়েছে।

এছাড়া ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে আগেই উদ্বেগপ্রকাশ করেছিল ভারত সরকার। বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন হবে আগামী ১২ ফেব্রুয়ারি। সেদিনই একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। সুতরাং একটা গোলমালের আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশে ১৬টি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে ভারতের। সেভেন সিস্টার্স থেকে ভারতকে বাদ দিয়ে দেওয়ার উদ্যোগও নিয়েছিল বাংলাদেশ। তার উপর এখন শেখ হাসিনা ভারতে আছেন। তাই ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে ভারতীয় দূতাবাসগুলির উপর আক্রমণ হবে বলে জঙ্গি সংগঠন হুমকি দিয়েছিল। তার জেরেই এমন পদক্ষেপ করা হল।

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের