বাংলাদেশে হিন্দুদের ভোটে দাঁড়ানো নিষিদ্ধ? ছাত্র সংসদ ভোটে হিন্দু পড়ুয়ার প্রার্থীপদ বাতিল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবৈধভাবে ক্ষমতায় আসার পরেই সরকারি চাকরিতে হিন্দুদের নিয়োগ নিষিদ্ধ ঘোষণা করেছিল রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। পুলিশ ও প্রশাসনের নিয়োগ পরীক্ষায় হিন্দুদের বসার সুযোগ বাতিল করে দেওয়া হয়েছে। এবার হিন্দুদের ভোটে দাঁড়ানোর ক্ষেত্রেও অঘোষিত নিষেধাজ্ঞা জারি হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (জাকসু) সহ সভাপতি পদে দাঁড়ানো এক হিন্দু পড়ুয়ার প্রার্থীপদ অবৈধভাবে বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই ওই সিদ্ধান্ত নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। তদারকি সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার স্পষ্ট জানিয়ে দিয়েছেন ‘কোনও শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দুদের শীর্ষ পদে বসতে দেওয়া হবে না।’

প্রায় তিন দশক বাদে আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট হতে চলেছে। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এক সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় সহসভাপতি (ভিপি) পদে ১০ জন, সাধারণ সম্পাদক পদে নয়জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ছয়জন, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

কিন্তু শনিবার দুপুরে আচমকাই ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থীপদ বাতিল করা হয়েছে। তিনি বেশ কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠনের তরফে গঠিত ‘সম্প্রীতির ঐক্য প্যানেল’ থেকে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। জোর কদমে প্রচারও চালাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ‘উচ্চ মহলের নির্দেশে প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক অমর্ত্য রায় জন (রেজি নং-৪৬৯৮৪) জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় তার নাম ভোটার ও প্রার্থী তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে।’ নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একে এম রাশিদুল আলম বলেন, ‘আজ সকালে সিন্ডিকেট থেকে জানানো হয়, অমর্ত্য নিয়মিত শিক্ষার্থী নন। জাকসু সংবিধান অনুযায়ী অনিয়মিত শিক্ষার্থীরা ভোটার বা প্রার্থী হতে পারেন না। তাই তার প্রার্থীপদ  বাতিল করা হয়েছে। কেন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর এমন সিদ্ধান্ত নেওয়া হল, জানতে চাইলে তিনি বলেন, ‘আজ সিন্ডিকেট থেকে জানানো হয়েছে। এ বিষয়ে সিন্ডিকেটের কোনও সদস্যকে জিজ্ঞেস করুন।’

 

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের