চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন কবে? ঘোষণা বৃহস্পতিবার সন্ধেয়

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে বৃহস্পতিবার। চলতি সপ্তাহের প্রথমদিকে বলা হয়েছিল খুব তাড়াতাড়ি ঘোষণা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ। সেই মতো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন ভাষণের মাধ্যমে নির্ঘণ্ট ঘোষণা করবেন। নির্বাচন সচিব বুধবার এই কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, বুধবার বিকেল ৪টের সময় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এবার সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। এ দুটি নির্বাচনের দিনক্ষণ একই সঙ্গে ঘোষণা করা হবে। এদিন দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন নির্বাচন কমিশন।

এবার বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচনে ভোটের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়ানো হয়েছে ১ ঘণ্টা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। শেষ হবে বিকেল সাড়ে ৪টে। চলতি সপ্তাহে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে।

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ