ছিনতাই করতে গিয়ে খেতে হল মহিলার ঘুষি, ভয়ে অস্ত্র ফেলে চম্পট ছিনতাইকারীদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মহিলাকে রাস্তায় একা পেয়ে সোনার চেন ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইকারীরা। তবে মহিলার ঘুষির চোটে উদ্দেশ্যপূরণ হল না ছিনতাইকারীদের। মাগুরার শ্রীপুর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সোনার চেন ও টাকা ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করেছেন এক মহিলা।

জানা গিয়েছে, চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বাংলাদেশের আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি রাস্তায়। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছিনতাইয়ের চেষ্টা করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ব্র্যাক টিকারবিলা শাখার ওই মহিলা কর্মী মোটরসাইকেলে করে লাঙ্গলবাঁধ বাজার থেকে আমলসার যাচ্ছিলেন। সেই সময়ে রাস্তা ফাঁকা থাকার সুযোগ নিয়ে কোদলা এলাকায় তিন ছিনতাইকারী তার পথ আটকে গলার চেইন ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখনই সে ছিনতাইকারীদের ঘুসি মারে। চিৎকারে লোক জড়ো হলে অভিযুক্তরা পালিয়ে যায়।

গলার চেন ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় ছিনতাইকারীদের সঙ্গে মহিলার ধস্তাধস্তি শুরু হয় বলেও জানা গিয়েছে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসতেই ছিনতাইকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। নির্যাতিতা মহিলা জানিয়েছেন আত্মরক্ষার জন্য তিনি অভিযুক্তদের একজনকে ঘুষি মারেন। সেই সময়ে একজনের হাত থেকে পিস্তল রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা পরে তাঁকে উদ্ধার করে বলেই জানান।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়