এই মুহূর্তে

ঢাকা-১০ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ইউনূসের প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক: ভোটের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগেই অন্তর্বর্তী সরকার ইউনূসের উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসনে লড়াই করবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

নিজের ফেসবুক পেজে পোস্ট করে শুক্রবার (১২ ডিসেম্বর এই বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা ঘোষণা করে ফেসবুকে এক ভিডিওবার্তায় আসিফ মাহমুদ বলেছেন, “১৭ বছর পর দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয়।” তিনি ভিডিও বার্তায় জোর দিয়ে বলেন, রাজনৈতিক ও ভূরাজনৈতিক বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি। এই প্রসঙ্গে উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। ভিডিও বার্তায় আসিফ মাহমুদ জানিয়েছেন, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট এবং কামরাঙ্গীর চরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১০ সংসদীয় আসনে তিনি লড়াই করবেন কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয় একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তিনি জনগণের কাছ থেকে ভোট প্রত্যাশা করেছেন। আসিফ জানয়েছেন, তিনি শুধু সংসদ সদস্য পদেই নয়, গণভোটেও প্রার্থী হচ্ছেন।

আরও পড়ুন:  ইউনূসের সরকার থেকে ইস্তফা ‘হিযবুত’ ঘনিষ্ঠ দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

 আসিফ মাহমুদ তাঁর বার্তায় আরও বলেছেন, ‘বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী কিংবা প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা ও সমর্থনই আমার একমাত্র অবলম্বন। তাই আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি।” ভিডিও বার্তায় আসিফ মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ এবং বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ ও মুগ্ধর দেশের প্রতি আত্মত্যাগের কথা স্মরণ করেন।

এই প্রসঙ্গে উল্লেখ্য,  আসিফ মাহমুদ ২০২৪ সালে জুলাই মাসে গণ অভ্যুর্থানের সময় ছাত্র আন্দোলনের প্রধানমুখ ছিলেন আসিফ মাহমুদ । ২০২৪ সালে ৫ আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হওয়ার ৮ আগস্ট পর গঠিত হয় মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ও আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা হিসেবে জায়গা পান। মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ইউনুস একজন খুনি ফ্যাসিস্ট’, নির্বাসনের পর প্রথম জনসভায় শেখ হাসিনা

খালেদা পুত্র তারেককে ‘বসন্তের কোকিল’ বলে কটাক্ষ জামায়াতে আমীরের

বিপিএলে গড়াপেটায় জড়িত বাংলাদেশ বোর্ড সভাপতি, বিস্ফোরক দাবি বিসিবি পরিচালকের

চট্টগ্রামে এক আঙিনায় ১৫ মণ্ডপে বাগদেবীর আরাধনা

গণহত্যাকারী জামায়াতকে বিজেপির সঙ্গে তুলনা ইউনূসের বিদেশ উপদেষ্টার

দেড় বছর আগেই মৃত, বাংলাদেশের ভোটে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব সামলাবেন ‘ভূত’ শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ