মুক্তিযুদ্ধের সময়ে হিন্দুদের কচুকাটা করেছিলেন বাবা, শেখ হাসিনার মামলায় ছেলে সরকারি আইনজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এ দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি, সব সত্যি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে বাবা ছিলেন পাক হানাদার বাহিনীর দোসর। আল বদর এর কমান্ডার হিসাবে হিন্দুদের কাছে সাক্ষা‍ৎ যমদূত হয়ে আবির্ভূত হয়েছিলেন। নিরীহ হিন্দু পুরুষদের ধরে নিয়ে কচুকাটা করেছিলেন। আর মেয়েদের ধর্ষণ করেছিলেন। পাকিস্তানি খান সেনাদের কাছে হিন্দু মেয়েদের পাঠাতেন ধর্ষণের জন্য। পাকিস্তানি ভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় সেই কুখ্যাত গণহত্যা ও গণধর্ষণকারী রাজাকার নেতার ছেলেই শেখ হাসিনার বিরুদ্ধে চলা জুলাই গণহত্যা মামলায় সরকারি আইনজীবীর দায়িত্ব পালন করেছেন।

না, মোটেও গল্প নয়। ষোলো আনা খাঁটি খবর। বলছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সরকারি আইনজীবী গাজী মনোয়ার হোসেন তামিমের কথা। যিনি গাজী এমএইচ তামিম হিসাবে পরিচিত। তিনি হলেন একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে কুখ্যাত গণধর্ষক ও গণহত্যাকারী হিসাবে পরিচিত গাজী আবুবকর সিদ্দিকের ছেলে। বাগেরহাটের রামপালে হিন্দুদের কাছে সাক্ষা‍ৎ যমদূত হিসাবে পরিচিত ছিলেন গাজী আবু বকর। শুধু তাই নয়, কোনও সুন্দরী হিন্দু মেয়ে দেখলেই তার জিভ থেকে জল পড়ত। সেই হিন্দু মেয়েকে তুলে এনে ধর্ষণ করতেন। জামায়াত ইসলামীর প্রার্থী হিসাবে ১৯৯৬ সালে বাগেরহাট-৩ আসনে বিএনপির সমর্থনে  জামায়াতে ইসলামীর প্রার্থী হিসাবে ভোটেও লড়েছিলেন। যদিও এলাকার জনপ্রিয় আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক তালুকদারের কাছে হেরে গিয়েছিলেন।

শুধু মুক্তিযুদ্ধের সময়েই যে হিন্দুদের উপরে নিপীড়ন চালিয়েছিলেন তাই নয়, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার জমানায় বহু হিন্দুদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করেছিলেন। হিন্দুদের সম্পত্তি অবৈধভাবে দখল করে কয়েকশো কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। পাশাপাশি গড়ে তুলেছেন ‘আবু বকর গ্যাং’ নামে সন্ত্রাসী গোষ্ঠী। ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের কারণে নিজের দলের সন্ত্রাসীদের একাংশের হাতেই খুন হতে হয়েছিল গাজী আবু বকরকে।

গণধর্ষক বাবার সুযোগ্য উত্তরসূরি গাজী মনোয়ার হোসেন তামিম ছোটবেলা থেকেই জামায়াত ইসলামীর সঙ্গে জড়িত ছিলেন। ছাত্র জীবনে জামায়াতের সংগঠন ইসলামী ছাত্র শিবিরের শীর্ষ নেতাও ছিলেন। পরে জামায়াতে ইসলামীর আইনজীবী শাখার প্রথম সারির নেতা হয়ে ওঠেন। একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যা ও গণধর্ষণের অপরাধে অভিযুক্ত জামায়াতে নেতাদের আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করেন। কুখ্যাত জল্লাদ ও মুক্তিযুদ্ধের সময়ে হিন্দু নিধন যজ্ঞের পাণ্ডা তথা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের আইনজীবীর দায়িত্ব পালন করেছিলেন। মোল্লা ইউনূস ক্ষমতায় এসেই রাজাকার সন্তান গাজী এমএইচ তামিমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সরকারি আইনজীবীর দায়িত্ব দেন।

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের