শেখ হাসিনা উচ্ছেদ ষড়যন্ত্রে সামিল ছিলেন মোল্লা ইউনূস, বিস্ফোরক জবানবন্দি এনসিপি নেতা নাহিদের

Share:

আন্তর্জাতিক দেশ: ছাত্র বিক্ষোভের মুখে পড়ে ২০২৪ সালের দেশ ছেড়ে পালাতে বাধ্য হন বাংলাদেশ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর পদ্মা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। অন্তরবর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন মহম্মদ ইউনূস। সেই সরকার গঠন নিয়েই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জবানবন্দিতে জানিয়েছেন নতুন সরকার গঠনের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁরা আগেই আলোচনা করেছিলেন। এমনকি তাঁরা ইউনূসকে ২০২৪ সালের ৪ আগস্ট নতুন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দেওয়া জবানবন্দিতে বৃহস্পতিবার এই কথাগুলি জানয়েছেন ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঘটা অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় ৪৭তম সাক্ষী নাহিদ ইসলাম। গোপন জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেছেন তিনি গত বছরের ৪ আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ৬ আগস্ট ঘোষণা করা হয় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি। কারফিউ ঘোষণা করে সরকার। তিনি আরাও জানান সরকার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ব্যর্থ করার উদ্দেশ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে তা তারা আগেই জানতে পারেন। সেই কারণে তাঁরা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি এক দিন এগিয়ে ৫ আগস্ট নির্ধারণ করেন। এটাও খবর ছিল সরকার মোবাইল ফোন নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ করে তাঁদের হত্যা করবে। এর পরেই তিনি জানান, বাংলাদের সেই পরিস্থিতি দেখে পূর্বপ্রস্তুতি হিসেবে তাঁরা নতুন সরকার গঠনের জন্য মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসেন এবং ৪ আগস্ট ইউনূসকে দেওয়া হয় নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব।

নাহিদ ইসলাম জবানবন্দিতে উল্লেখ করেন যে তিনি ৫ আগস্ট ঢাকাসহ সারা দেশে ব্যাপক হত্যাকাণ্ড ও নির্যাতনের সংবাদ পান। তিনি বাংলাদেশের উত্তপ্ত ঘটনার জন্য শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের দায়ী করেছেন। বলেছেন তাঁরাই গণহত্যা ও নির্যাতন অংশ নিয়েছিলেন। শেখ হাসিনার পাশাপাশি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও  প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন হলেন এই মামলার অপর দুই অভিযুক্ত। জানিয়ে রাখা ভালো চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন। তবে এটা স্পষ্ট যে হাসিনার পদত্যাগের আগে বাংলাদেশের রাজনৈতিক মহলের অন্দরে বহু কিছু রচিত হয়ে গিয়েছিল।

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে