‘খেলা হবে’, বাঁকুড়ায় নির্দল হিসাবে মনোনয়ন বিজেপির বিক্ষুব্ধ নেতার

শুধু তাই নয়, প্রার্থী তালিকা থেকে সুভাষ সরকারকে বদলানোর দাবিতে বাঁকুরড়া ছাতনা ও শালতোড়া এলাকায় সুভাষ সরকারের ছবিতে কালি মাখিয়ে প্রতিবাদে নেমেছিল বিজেপির বিক্ষুব্ধ অংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: খেলা হবে, এবার বাঁকুড়ার নির্দল হিসাবে মনোনয়ন বিজেপির বিক্ষুব্ধ নেতার। লোকসভা নির্বাচন শুরু হয়েছে গত ১৯ এপ্রিল থেকে। দু দফার ভোট শেষ। বাংলার ৬ টি কেন্দ্রে ভোটপর্ব শেষ। কিন্তু এখনও চলছে প্রার্থী বাছাই পর্ব। এবার দলের কাছে চরম অপমানিত হয়ে নির্দল হিসাবে মনোনয়ন জমা দিলেন বাঁকুড়া কেন্দ্রের বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী। বিজেপির নিজেদের দলের মধ্যেই নেই কোনও সমঝোতা। জানা গিয়েছে, লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার আগেই দলের একাংশ রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী বদলের দাবি জানিয়েছিল। যেখানে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। কিন্তু তাঁকে তাঁর দলের একাংশই চায়না। এমনকি এর জল গড়ায় অনেকদূর। 

গোষ্ঠীদ্বন্দের জেরে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে দলের বিক্ষুব্ধদের হাতেই তালাবন্দি হন সুভাষ সরকার। শুধু তাই নয়, প্রার্থী তালিকা থেকে সুভাষ সরকারকে বদলানোর দাবিতে বাঁকুরড়া ছাতনা ও শালতোড়া এলাকায় সুভাষ সরকারের ছবিতে কালি মাখিয়ে প্রতিবাদে নেমেছিল বিজেপির বিক্ষুব্ধ অংশ। তাঁদের দাবি, তাঁরা বারবার রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রার্থী বদলের দাবী জানালেও কেউ পাত্তা দেয়নি। বিজেপি ফের সুভাষ সরকারকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী করায় রীতিমতো ক্ষুব্ধ দলের সেই অংশ। তাই সুভাষ সরকারের বিরুদ্ধে এক্কেবারে দাপুটে প্রার্থী দিল বাঁকুড়া বিজেপির বিক্ষুব্ধ অংশ।

নির্দল প্রার্থী হিসেবে বৃহস্পতিবার বাঁকুড়ার জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন বিজেপির বাঁকুড়া জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী। সুভাষ সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সরব হয়েছেন নির্দল প্রার্থী জীবন চক্রবর্তীও। তাই ভোটের মুখে সুভাষ সরকারের বিরুদ্ধে নির্দল হিসাবে বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদকের মনোনয়ন জমা দেওয়ার নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবির। কেউই কোনও মন্তব্য করছে না। 

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু