লক্ষ্মী ভান্ডারকে পাথেয় করে নববারাকপুরে ঘরে ঘরে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউ বারাকপুর :লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে লক্ষ্মী ভান্ডারের ভাতা দ্বিগুন করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃনমূল সরকার। এবার সেই লক্ষ্মী ভান্ডারকে পাথেয় করেই ভোট বৈতরনী পারে অভিনব কৌশল নিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।শুক্রবার সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya) তার দমদম উত্তর বিধানসভা অঞ্চলের উত্তর দমদম পুরসভার পর নববারাকপুর পৌর এলাকার ৩ এবং ৪নং ওয়ার্ডে লক্ষ্মীর ভান্ডার প্রাপক রেললাইন ধারে বসবাসকারী মা বোন ও মাসিমাদের ঘরে ঘরে গিয়ে মহিলাদের সেই সম্বন্ধে অবহিত করেন। লক্ষী ভান্ডার মহিলারা পাচ্ছেন কিনা সে বিষয়ে যেরকম তিনি খোঁজ নেন ,পাশাপাশি অন্যান্য সুবিধা তারা পাচ্ছেন কিনা সেই সম্বন্ধ জানতে চান।

এর সাথে সাথেই মোদি সরকার(Modi Goverment) কি করছ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার কি করেছেন তা মহিলাদের সামনে তুলে ধরে দলীয় প্রার্থী সৌগত রায়কে জেতানোর আহ্বান জানান।ছিলেন নিউ বারাকপুর পুরসভার(New Bararckpore Municipality) পুরপ্রধান প্রবীর সাহা , উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, স্থানীয় পুর প্রতিনিধি কৃষ্ণা বোস, বেবী চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন ।মা বোনেরা মাসিমারা মন্ত্রী কে কাছে পেয়ে কেউ গলায় মালা ও ফুলের তোড়া আবার খুদেরা গোলাপ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।মা বোনেরা মাসিমারা দিদি কে পেয়ে বুকে জড়িয়ে ধরেন।মন্ত্রী বলেন মেয়েরা বাড়ি বাড়ি যাচ্ছেন ও বলছেন জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন। ইতিমধ্যেই বুথ ভিত্তিক অর্ধেকের ওপর বাড়ি বাড়ি ওয়ার্ডের কাউন্সিলর সহ মেয়েরা বাড়ি বাড়ি গিয়েছে। আজ আমি যুক্ত হয়েছি। নববারাকপুর পুরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডের রেললাইন ধারে বসবাসকারী মা বোনেদের বাড়ি বাড়ি গিয়ে বলা হচ্ছে কেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়কে ভোট দেবেন ।

লক্ষ্মীর ভান্ডার(Laxmi Vandar) যেভাবে মহিলাদের অর্থনৈতিক ভাবে হাত শক্ত করেছে তাদের সন্মান বাড়িয়েছে। সেকথা যেমন বলছি তার সাথে আগামী ১ জুন দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়কে চতুর্থ বারের জন্য আবার ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে তৃতীয় বোতাম টিপে জয়ী করে সংসদে পাঠাবেন আবেদন জানাচ্ছি। সংসদে যত সাংসদ রয়েছেন সৌগত রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যত প্রশ্ন করা হয়েছে সংসদে প্রমথ কর্তা হিসেবে যথেষ্ট সন্মান পেয়েছেন তার পান্ডিত্যের ও কাজের রেকর্ড বলছে। ভারতবর্ষের সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক ক্ষেত্রে ও মানুষ জানে। আবেদন করা হচ্ছে চতুর্থ বারের জন্য সৌগত রায়কে পুনরায় জয়ী করবেন।এদিন বিকেলে নিউ বারাকপুর পুরসভার ৪ ও ৩ নং ওয়ার্ডের রেললাইন ধারে বসবাসকারী দুশোর ওপর মহিলা দের ঘরে ঘরে যান মন্ত্রী সহ পুরসভার পুরপ্রধান ও উপপুরপ্রধান কাউন্সিলর গন।রেললাইন ধারে লক্ষ্মীর ভান্ডার প্রাপক মা বোনেরা বধূরা মন্ত্রী কে মালা পরিয়ে ফুল ছিটিয়ে কুলোতে আলো প্রদীপ জ্বালিয়ে কপালে ঠেকিয়ে ধান দুর্বা দিয়ে বরণ করছেন। বুকে জড়িয়ে ধরে দু হাত করজোড়ে বা দিদির পায়ে হাত দিয়ে আশীর্বাদ করছেন।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে