লেশমাত্র টেনশন নেই, ভোটের দিন দেদার নিজস্বী তুলে সময় কাটালেন মহুয়া

কারণ, এদিন নিজেদের প্রিয় প্রার্থীকে পেয়ে সেলফি তোলার আবদার জুড়লেন সাধারণ ভোটাররা। নদিয়ার দুটি লোকসভার মধ্যে কৃষ্ণনগর লোকসভা অন্যতম। এ বছর দুজন হেভি ওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্রে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন মানেই মুঠোফোন। মুঠোফোনের গুণাবলী দিনের পর দিন আপডেট হয়েই চলেছে। বর্তমানে ছবি তুলতে স্টুডিওতে যাওয়া বন্ধই হয়ে গিয়েছে। কারণ ৮ থেকে ৮০ সবার হাতেই এখন মোবাইল ফোন। যেখানে সামনে-পেছনে একাধিক ক্যামেরা। অন করে দিলেই নিজের মুখ নিজেই দেখার জন্যে সেলফি রয়েছে আর বাকি মুহূর্তগুলি ফোনে বন্দি করার জন্যে রয়েছে ব্যাক ক্যামেরা। যার ফলে মুহূর্তেই বন্দী হয়ে যায় বিশেষ বিশেষ মুহূর্ত। আর এখন সেলফি তোলার বন্যা সর্বত্র। তারকাদের সামনে দেখলে রীতিমতো সেলফি তোলার ধুম ওঠে ভক্তদের মধ্যে। বর্তমানে চলছে ভোটের মরসুম। ভোটপ্রচার থেকে নির্বাচন কেন্দ্র সব জায়গায় রাজনৈতিক নেতা থেকে দলের সদস্য সবাই মুহূর্ত গুলোকে ক্যামেরায় বন্দি রেখেছেন।

এক্ষেত্রে ভোটের কেন্দ্রেও কিন্তু একই ছবি। সেখানেও আঙুলে ছাপ নিয়ে সেলফি তুলতে দেখা যায় সাধারণ মানুষদের। হবে না, এটাও তো একটা উৎসব, গণতান্ত্রিক উৎসব! আজ ছিল লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট।গোটা দেশের ৯ টি রাজ্যের ৯৬ টি আসনে হয়েছে ভোট। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, রানাঘাট, আসানসোল, বর্ধমান, বীরভূম, বোলপুর-সহ কয়েকটি কেন্দ্রে ভোট ছিল। দু একটা ঝামেলা অশান্তি বাদে, সব জায়গাতেই মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এদিন কৃষ্ণনগর ভোটকেন্দ্রে সুন্দর মুহূর্তের সাক্ষী হলেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। কারণ, এদিন নিজেদের প্রিয় প্রার্থীকে পেয়ে সেলফি তোলার আবদার জুড়লেন সাধারণ ভোটাররা। নদিয়ার দুটি লোকসভার মধ্যে কৃষ্ণনগর লোকসভা অন্যতম। এ বছর দুজন হেভি ওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্রে। একজন কৃষ্ণনগর লোকসভার তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। অন্যজন বিজেপি প্রার্থী কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায়।যদিও এ বছর মহুয়া মৈত্রর নির্বাচনে দাঁড়ানো নিয়ে একটু ধোঁয়াশা ছিল।

কারণ তাঁকে দিল্লির সংসদ ভবন থেকে সাংসদ পদ বহিষ্কার করা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুডবুকে তিনিও রয়েছেন। তাই তৃণমূলের টিকিটে আবারও তিনি লোকসভা নির্বাচনে লড়ছেন নিজের এলাকাতেই। সকাল থেকেই কৃষ্ণনগর লোকসভার বিভিন্ন এলাকা থেকে ভোট সংক্রান্ত একাধিক অভিযোগ সংবাদের শিরোনাম হয়েছে ঠিকই! কিন্তু একেবারেই মুখ লুকিয়ে বসেছিলেন না মহুয়া মৈত্র, দাপটের সঙ্গে সব জায়গাতেই মহুয়া মৈত্রকে দেখা গিয়েছিল প্রদক্ষিণ করতে। কখনও গাড়িতে, কখনও বা মোটর সাইকেলে করে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়েই তিনি ঘুরেছেন। কৃষ্ণনগর উত্তর, দক্ষিণ, তেহট্ট, চাপড়া, পলাশিপাড়া, কালিগঞ্জ, নাকাশিপাড়া ইত্যাদি বিভিন্ন এলাকার বুথ কেন্দ্রগুলিতে তিনি প্রদক্ষিণ করেছেন। আর সমস্ত জায়গাতে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। এদিন এমন কঠিন প্রতিদ্বন্দ্বি পাওয়ার কোনও ভয়ডর দেখা যায়নি তাঁর চোখে মুখে। বরং দাপটের সঙ্গে সকলের আবদার মিটিয়েছেন মহুয়া মৈত্র। কাউকেই নিরাশ করেননি। সকলের সঙ্গেই দেদার সেলফি তুলেছেন তিনি। তাঁর কথায়, সামনাসামনি দেখে অনেকেই তাঁর কাছে সেলফি তোলার আবদার জুড়ে দেয়। না কাউকেই ফেরার নি মহুয়া মৈত্র, শত ব্যস্ততার মাঝেও সকলের আবদার মিটিয়েছেন তিনি, আধুনিক ট্রেন্ডে পা মিলিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রও। যাঁর সৌন্দর্যে ফেল নায়িকারাও।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান