দুর্যোগে ভোট প্রচার বন্ধ রেখে মানুষের পাশে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়

গাছ ভেঙে যাওয়া তাঁতী পাড়ার রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে, ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ ও পৌরসভার কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চালাচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, দমদম: ভোট বড় বালাই, ভোট প্রচারের মাঝেই ঝড়ে ভেঙে পড়া গাছ জেসিবি চালিয়ে সরালেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়। জেসিবিতে উঠে রীতিমতো হাইড্রোলিক ক্রেন দিয়ে গাছ সরাতে দেখা যায় এই সাংসদকে। রাস্তায় নেমে জমা জল পরিষ্কার করতে নর্দমার মুখে আটকে থাকা আর্বজনা ছাড়ালেন ও বর্ষীয়ান রাজনীতি বিদ তথা বিদায়ী সাংসদ।

শুধু তাই নয়, তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সঙ্গে জেসিবি চালাতে দেখা যায় বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের অভিনেত্রী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কেও।সকাল সকাল কাক ভেজা হয়ে দুর্গতদের সাহায্য করতে ছুটে গেলেন এক জায়গা থেকে অন্যত্র। ভোট চাইতে নয়, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দের সাহায্য করতে সোমবার সকাল থেকে দমদম পুরসভার ৪নং ওয়ার্ডে বিটি রোডে অলি গলিতে হাজির হলেন সৌগত রায়। কথা বললেন স্থানীয় পুরসভার সঙ্গে অতি দ্রুত জমা জল নিষ্কাশনে কি কি ব্যবস্থা নিয়েছে পুরসভা তা নিয়ে করলেন দীর্ঘ আলোচনা জনপ্রতিনিধি দের সাথে। স্থানীয়দের সূত্রে জানা যায়, রেমালের দাপটে ভেঙে পড়ে বরানগর ১০ নম্বর ওয়ার্ডের তাতিপাড়ার বহু বছরের পুরনো একটি বটগাছ। অল্পের জন্য হলেও রক্ষা পান রাস্তার পাশে বাড়ির বাসিন্দারা। গাছ ভেঙে যাওয়া তাঁতী পাড়ার রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে, ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ ও পৌরসভার কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চালাচ্ছেন।

পাশাপাশি, বরানগরের বেঙ্গল ইমিউনিটি ওষুধ কারখানার ৭০ ফুটের লম্বা চিমনি ভেঙে ক্ষতিগ্রস্ত হয় দাঁড়িয়ে থাকা প্রাইভেট আটটি গাড়ি। সেই ঘটনাস্থলে পরিদর্শন করেন তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সায়ন্তিকা। সেখানেই দেখা যায় রীতিমত জেসিবি চালিয়ে ক্ষতিগ্রস্ত জায়গা পরিষ্কার করতে। এলাকার বহু গাছও ঝড়ের কারণে ভেঙে পড়েছে। বৃষ্টিতে ভিজেই এলাকা পরিদর্শন করতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে আর তার ফাঁকেই চলে জনসংযোগ।রবিবার ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ গভীর রাত থেকে ভারী বৃষ্টি। বৃষ্টিতে দমদম পুরসভার অলি গলিতে জমা জল আটকে কোথাও বিপত্তি হয়েছে পরিদর্শনে বেরিয়েছি বলেন সৌগত রায়।

যদিও তৃণমূল প্রার্থী সৌগত রায় চিমনি ভেঙে ঘটা এই বিপত্তির জন্য কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাকেই দায়ী করেছেন। তিনি বলেন দীর্ঘ বছর ধরে বন্ধ রয়েছে এই কোম্পানি সেই জায়গায় দাঁড়িয়ে অবিলম্বে তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে বিষয়টি জানিয়ে চিঠি দেবেন বলেও জানান। যদিও ক্ষতিগ্রস্ত গাড়ি মালিকরা ইন্সুরেন্স এর মাধ্যমে ক্ষতিপূরণ পাবেন বলেও আশা প্রকাশ করেন তৃণমূলের এই হেভি ওয়েট সংসদ।বয়সকে হার মানিয়ে দুর্যোগে পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে দমদম থেকে বরাহনগর অলি গলিতে এক নজির।

চলন্ত ট্রেনে দরজায় দাঁড়িয়েই মদের বোতলে চুমুক যাত্রীর, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

পিতৃপক্ষে বক্রদৃষ্টি মহাযোগ! ৫ রাশির জাতকদের ভাগ্যে রাজার মতো বিলাসবহুল জীবন

এয়ারটেলের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, ২৮ দিনে দিতে হবে মাত্র ১৯৯ টাকা

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

গ্রাহকদের জন্য সুখবর, ট্রাইয়ের নির্দেশে ২৮ দিনের পরিবর্তে ৩০ দিনের রিচার্জ প্ল্যান

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

দোসা-ইডলি ভুলে জলখাবারে বানিয়ে ফেলুন কর্নাটকের জনপ্রিয় পদ ‘চিরোটে’

অতিথি এলে মিষ্টি কিনবেন কেন? ঘরেই বানিয়ে টেবিলে সাজিয়ে দিন রাজকীয় মালাই রোল

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪