১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্মার্টফোন বাজারে বড় চমক দিল Vivo। চিনের বাজারে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই সিরিজের লেটেস্ট স্মার্টফোন  Vivo Y600। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হল এর ১০,০০০ এমএএইচ (mAh battery) ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। এত বড় ব্যাটারির পাশাপাশি ফোনটিতে দেওয়া হয়েছে মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি ।

ডিজাইন ও ফিচার

ভিভোর এই নতুন হ্যান্ডসেটটি Drop Resistance প্রযুক্তিতে তৈরি। অর্থাৎ, ১ মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও এটি সুরক্ষিত থাকবে। এতে রয়েছে IP68+IP69 রেটিং। Vivo Y600-এ রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে (1.5K) ডিসপ্লে, যা ১২০ হার্টজ (120Hz) রিফ্রেশ রেট সাপোর্ট করে। চোখের সুরক্ষার জন্য এতে SGS লো ব্লু লাইট সার্টিফিকেট রয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7300e চিপসেট। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক OriginOS 6 দ্বারা চালিত।

দাম কত?

ফোনটি দুটি র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে ৬ জিবি ও ৮ জিবি LPDDR4X র‍্যামের সাথে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ অপশন দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এর পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মূল ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেল (IMX852 সেন্সর, f/1.8 অ্যানাপারচার) এবং সাথে থাকছে অরা লাইট (Aura Light)। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কানেক্টিভিটির জন্য ইউএসবি টাইপ-সি (USB Type-C) পোর্ট দেওয়া হয়েছে। এর প্রারম্ভিক মডেল অর্থাৎ ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২৮,৪৯৫ টাকা। আর টপ ভেরিয়েন্ট ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ৩৫,০০০ টাকা।

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের