দেশের এই পাঁচ মন্দির বিশেষ সময়ে পুরুষদের প্রবেশাধিকার নিষিদ্ধ, জানেন কোনগুলি?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাহাড়-সমুদ্র-জঙ্গল ঘেরা ভারতের প্রায় প্রতিটি কোণেই ছড়িয়ে রয়েছে বহু প্রাচীন মন্দির। যে সব মন্দির ঘিরে রয়েছে অনেক গল্পগাঁথা। কিন্তু এই মন্দিরগুলোর মধ্যে কয়েকটিতে এমন কিছু নিয়ম রয়েছে, যা হয়তো এখনও অনেকেরই অজানা। এই মন্দিরগুলিতে বছরের একটি বিশেষ সময়ে পুরুষদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। তখন শুধুমাত্র মহিলারাই মন্দিরে প্রবেশের অধিকার পান। আবার কোথাও দেবীর রজঃস্বলা সময়ে মন্দির হয়ে ওঠে একান্তই ‘নারী-অধিকৃত’ পবিত্র স্থান। বিশ্বাস, পুরাণ ও প্রাচীন আচার মিলিয়ে এই মন্দিরগুলিকে ঘিরে আজও রয়েছে প্রবল কৌতূহল।

১. আট্টুকাল ভগবতী মন্দির, কেরল:

কেরলের বিখ্যাত আট্টুকাল ভগবতী মন্দির সেই তালিকার অন্যতম। প্রতি বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে এখানে অনুষ্ঠিত হয় ‘আট্টুকাল পোঙ্গল’ উৎসব। এই সময় হাজার হাজার মহিলা ভক্ত একত্রিত হয়ে দেবীর উদ্দেশ্যে বিশেষ পুজো দেন। মহিলাদের এই বিশাল সমাবেশ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও স্থান পেয়েছে।

২. ব্রহ্মা মন্দির, রাজস্থান :

রাজস্থানের পুষ্করের ব্রহ্মা মন্দিরেও রয়েছে এক ব্যতিক্রমী নিয়ম। বিশ্বাস করা হয়, বিবাহিত পুরুষরা এখানে গর্ভগৃহে প্রবেশ করতে পারেন না। পুরাণ অনুসারে, যজ্ঞের সময় দেবী সরস্বতীর অনুপস্থিতিতে ব্রহ্মা দেবী গায়ত্রীকে বিবাহ করেন। এতে ক্ষুব্ধ হয়ে সরস্বতী অভিশাপ দেন যে, বিবাহিত পুরুষরা প্রবেশ করলে তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসবে।

৩. মাতা মন্দির, মুজফ্ফরনগর :

উত্তরপ্রদেশের এই শক্তিপীঠে বিশেষ সময়ে পুরুষদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকে। বিশ্বাস করা হয়, ওই সময় দেবী ঋতুমতী হন। শুধু মহিলা ভক্তরাই তখন পুজোর অনুমতি পান। এমনকি পুরুষ পুরোহিতদেরও মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না।

৪. কন্যাকুমারীর মন্দির, তামিলনাড়ুঃ

ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই মন্দিরে পুরুষদের প্রবেশে কঠোর বিধিনিষেধ রয়েছে। শুধুমাত্র সন্ন্যাসীরা মূল ফটক পর্যন্ত যেতে পারেন। বিবাহিত পুরুষদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এটি ৫২ শক্তিপীঠের অন্যতম বলে গণ্য করা হয়। শোনা যায়, এখানে দেবী পার্বতী অপমানিত হয়েছিলেন, যার পর থেকেই পুরুষদের প্রবেশে এই নিয়ম চালু হয়।

৫. কামাখ্যা মন্দির

অসমের নীলাচল পাহাড়ে অবস্থিত এই শক্তিপীঠ অত্যন্ত জনপ্রিয়। ‘অম্বুবাচী মেলা’র সময় টানা চারদিন মন্দিরের দরজা বন্ধ থাকে। বিশ্বাস করা হয়, ওই সময় দেবী ঋতুমতী হন। তখন শুধুমাত্র নারী পুরোহিত ও সন্ন্যাসিনীরাই মন্দিরের পুজোর দায়িত্ব পালন করেন। দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত এই উৎসবে অংশ নিতে আসেন।

বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের এই অনন্য মেলবন্ধনই ভারতের এই মন্দিরগুলি অন্য সব মন্দিরের থেকে একটু আলাদা।

 

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের