৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য, আজও অমলিন সামশেরগঞ্জের ‘বাইশ পুতুলের পুজো’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গঙ্গার ভাঙন যেন সামশেরগঞ্জের মানুষের নিত্যসঙ্গী। নদীর জল যেমন একদিকে জীবন জীবিকার আশীর্বাদ, তেমনই অন্যদিকে ভাঙনের আতঙ্ক। আর সেই ভাঙন থেকে জনপদকে রক্ষা করার প্রার্থনাই যেন মিশে রয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কাঞ্চনতলা জমিদারবাড়ির দুর্গাপুজোয়। সামশেরগঞ্জের এই বনেদি বাড়ির প্রতিমার গড়নই অন্যরকম। সাধারণ দুর্গাপ্রতিমার মতো এখানে শুধু দেবী দুর্গা ও তাঁর সন্তানদের দেখা যায় না। দেবী দুর্গার মাথার উপরে বিরাজ করেন মহাদেব শিব। আবার শিবের মাথার উপরে অবস্থান করেন মা গঙ্গা। দেবীর ডানদিকে জয়া এবং বাঁদিকে বিজয়া। শিবের এক পাশে কার্তিক, অন্য পাশে গণেশ। পাশাপাশি রয়েছে রাম-সীতার উপস্থিতিও। সব মিলিয়ে মোট ২২টি দেব-দেবীর আরাধনা করা হয় বলেই এই পুজোর নাম ‘বাইশ পুতুলের পুজো’।

জমিদার রায়চন্দ্র রায় প্রায় ২১৫ বছর আগে এই পুজোর সূচনা করেন এবং পুজোর জন্য ১৫০ বিঘা জমি দেবোত্তর হিসেবে দান করেছিলেন। সময় বদলেছে, জমিদারি প্রথা নেই, বদলে গিয়েছে সামাজিক পরিসরও তবু পুজোর মূল রীতিতে তেমন পরিবর্তন আসেনি। শুধু ধর্মীয় আচার নয়, এই পুজোকে ঘিরে রয়েছে জমিদারবাড়ির একাধিক পুরনো প্রথা। প্রাচীন রীতি মেনে নবমীর দিন হয় ফুটবল প্রতিযোগিতা। এই খেলায় শুধুমাত্র জমিদার বাড়ির পুত্রেরাই অংশগ্রহণ করতে পারেন। বাইরের কেউ খেলতে পারেন না। দশমীর দিন রয়েছে বিশেষ রীতি। কাঁধে করে শোভাযাত্রার মাধ্যমে দেবীকে নিয়ে যাওয়া হয় কাঞ্চনতলার গঙ্গার ঘাটে। সেখানে আয়োজন করা হয় বাইচ প্রতিযোগিতার। এরপর গঙ্গার বুকেই সম্পন্ন হয় দেবীর বিসর্জন। দুর্গাপুজোর সঙ্গে নদী ও জনজীবনের এমন সরাসরি সম্পর্কই এই পুজোকে বাংলার অন্যান্য বনেদি বাড়ির পুজো থেকে আলাদা করে তুলেছে।

এই পুজোর আর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল প্রতিমা তৈরির প্রাচীন রীতি। প্রতি বছর নতুন করে কাঠামো তৈরি করা হয় না। পুরনো কাঠামোর উপরেই মাটির প্রলেপ দিয়ে গড়ে তোলা হয় দেবীর প্রতিমা। স্রোতে বহু কিছু বদলে গেলেও বদলায়নি কাঞ্চনতলা জমিদার বাড়ির এই পুজোর আবেগ। দুর্গার মাথার উপর শিব, তারও উপরে গঙ্গা এক অনন্য প্রতিমারূপে আজও সাক্ষ্য দিয়ে চলেছে কয়েক প্রজন্মের ইতিহাস। ‘বাইশ পুতুলের পুজো’ তাই শুধু একটি দুর্গোৎসব নয়, সামশেরগঞ্জের মানুষের নদী, বিশ্বাস, ঐতিহ্য এবং শিকড়ের সঙ্গে জড়িয়ে থাকা এক জীবন্ত ইতিহাস।

আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন

সস্তার স্মার্টফোন খুঁজছেন! ৮,৯৯৯ টাকায় মিলছে Boltt Evo 4G, কোথায় পাবেন?

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

চতুর্থীতেই মায়ের আগমনী, সাবেকিয়ানায় মোড়া শিলিগুড়ির নন্দী বাড়ির দুর্গাপুজো

আটকে থাকা টাকা ফেরৎ পাবেন, পরিবারের সঙ্গে ঘুরতে গেলে মন ভাল থাকবে…

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫