কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা দূর করবে, বানিয়ে ফেলুন খারকোল পাতা বাটা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খারকোল পাতা বাটা হল একপ্রকার ঐতিহ্যবাহী, ঔষধি গুণসম্পন্ন এবং অত্যন্ত জনপ্রিয় বাঙালি পদ। এটি মূলত খারকোল গাছের পাতা, রসুন, কাঁচা লঙ্কা এবং ঝাঁঝালো সর্ষের তেল দিয়ে তৈরি একটি সুস্বাদু ভর্তা। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের গ্রামীন অঞ্চলে এই পদের ব্যাপক প্রচলন রয়েছে। পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা দূর করতে এই ওষধি পাতা ভীষণ উপকারী।

উপকরণ

১-২ আঁটি খারকোল পাতা, ৮–১০ কোয়া রসুন, ৪–৬টি  কাঁচা লঙ্কা, ২টি শুকনো লঙ্কা, ½ চা চামচ কালোজিরে, ২ বড় চামচ সর্ষের তেল, ১ বড় চামচ লেবুর রস ,স্বাদমতো নুন ও চিনি।

পদ্ধতি

প্রথমে কড়াইতে ১ চামচ সর্ষের তেল গরম করুন। তেল গরম হলে কালোজিরে এবং শুকনো লঙ্কা, রসুনের কোয়া এবং কাঁচা লঙ্কা দিয়ে হালকা সোনালী রং হওয়া পর্যন্ত ভাজুন। এবার কুচানো খারকোল পাতা এবং সামান্য নুন দিয়ে ভাল করে নেড়েচেড়ে নিন। প্রায় ৮ থেকে ১০ মিনিট ধরে ভাল করে নাড়াচাড়া করুন, যতক্ষণ না পাতার জল সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে। এরপর নামিয়ে ঠান্ডা করে নিন। ঠান্ডা হওয়া পাতা, রসুন ও লঙ্কার মিশ্রণটি মিক্সিতে বা শিল-নোড়ায় জল ছাড়াই একদম মসৃণ ও মিহি করে বেটে নিন। কড়াই পরিষ্কার করে বাকি ১ চামচ সর্ষের তেল গরম করুন। এবার বেটে রাখা খারকোলের পেস্টটি কড়াইতে দিয়ে দিন। কম আঁচে ক্রমাগত নাড়তে থাকুন। এই সময় স্বাদমতো চিনি এবং নুন দিয়ে দেবেন। কষাতে কষাতে যখন মিশ্রণটি ঘন হয়ে আসবে, রং গাঢ় সবুজ হবে এবং কড়াইয়ের গা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন বুঝবেন রান্না তৈরি। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে প্রথম পাতে এই খারকোল পাতা বাটা পরিবেশন করুন।

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

ময়দা-চিনি-ছানা ছাড়াই হবে মুখরোচক মিষ্টি, ট্রাই করুন নাশপাতির এই রেসিপি

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

পুজোর আগে তেলচিটে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন? রইল ৬ সহজ টোটকা

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের