আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

Share:

নিজস্ব প্রতিনিধি: গরম পড়তেই বাজারে এসেছে রসালো আম। আর এই মরশুমে আমপ্রেমীদের জন্য এক অভিনব রেসিপি নিয়ে হাজির হয়েছেন ভারতের জনপ্রিয় শেফ সঞ্জীব কাপুর । তাঁর ‘সিগনেচার ম্যাঙ্গো বাটার চিকেন’  ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় খাদ্যরসিকদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে। ঐতিহ্যবাহী বাটার চিকেনের সমৃদ্ধ স্বাদের সঙ্গে পাকা আমের মিষ্টতা মিলিয়ে তৈরি এই পদ হতে পারে গ্রীষ্মের বিশেষ আকর্ষণ।আম আর উত্তর ভারতের জনপ্রিয় বাটার চিকেন এই দুইয়ের মেলবন্ধনেই তৈরি হবে এই সুস্বাদু ম্যাঙ্গো বাটার চিকেন। পাকা আমের প্রাকৃতিক মিষ্টতা ও মাখন  টমেটোর সমৃদ্ধ গ্রেভি এই পদকে দেয় এক অনন্য স্বাদ।

উপকরণ                                                                                         

(চিকেন মেরিনেশনের জন্য)

৫০০ গ্রাম বোনলেস চিকেন, ১/২ কাপ টক দই, ১ চা চামচ আদা রসুন বাটা, ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, নুন (স্বাদমতো)।

(গ্রেভির জন্য)

২ টেবিল চামচ মাখন,১ টেবিল চামচ তেল, ২টি মাঝারি টমেটো (পিউরি করা), ১টি বড় পাকা আমের পাল্প, ১ চা চামচ আদা-রসুন বাটা, ১/২ চা চামচ গরম মশলা, ১/২ চা চামচ জিরা গুঁড়ো, ১/২ কাপ ফ্রেশ ক্রিম, ১ চা চামচ মধু (ঐচ্ছিক), নুন (স্বাদমতো), ধনেপাতা কুচি (সাজানোর জন্য)।

প্রদ্ধতি

একটি পাত্রে চিকেনের সঙ্গে দই, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ ও নুন মিশিয়ে অন্তত ৩০ মিনিট মেরিনেট করে রাখুন। প্যানে তেল ও সামান্য মাখন গরম করে মেরিনেট করা চিকেন সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। একই প্যানে বাকি মাখন দিন। আদা রসুন বাটা কষিয়ে টমেটো পিউরি যোগ করুন। মাঝারি আঁচে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন। এবার আমের পাল্প, জিরে গুঁড়ো, গরম মশলা ও নুন মিশিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। ভাজা চিকেন গ্রেভিতে দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। প্রয়োজন হলে সামান্য জল যোগ করুন। কম আঁচে ৮ থেকে ১০ মিনিট রান্না করার পর ক্রিম মিশিয়ে দিন। স্বাদ অনুযায়ী সামান্য মধু যোগ করতে পারেন। গ্রেভি ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন। বাটার নান, তন্দুরি রুটি বা রাইসের সঙ্গে পরিবেশন করুন। আমের মিষ্টি স্বাদ ও বাটার চিকেনের ক্রিমি টেক্সচার এই পদকে করে তুলেছে গ্রীষ্মের বিশেষ আকর্ষণ ।

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

ফের তৃণমূল নেতার বিরুদ্ধে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতানোর অভিযোগ

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

আলুর খোসা আর আবর্জনা নয়! বানিয়ে নিন ৫টি সহজ ও সুস্বাদু রেসিপি