সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অসম, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বহু মানুষের কাছে অম্বুবাচী শুধুমাত্র একটি ধর্মীয় উপাচার নয়, বরং প্রকৃতি, উর্বরতা এবং নারীত্বের শক্তির এক গভীর প্রতীক। অম্বুবাচী উপলক্ষে বহু মন্দিরে বিশেষ নিয়ম পালন করা হয়, তবে এই বিষয়ক ধর্মীয় ভাবাবেগের ইতিহাস প্রোথিত অসমের বিখ্যাত কামাখ্যা মন্দিরে। বিশ্বাস অনুযায়ী, অম্বুবাচীর সময় মা কামাখ্যা বা ধরিত্রী মাতার ঋতুকাল চলে। একারনে এইসময়কে পৃথিবীর উর্বরতা ও সৃষ্টিশক্তির প্রতীক হিসেবে দেখা হয়। এই তিনদিন মন্দিরে নিয়মিত পুজো বন্ধ থাকে এবং চতুর্থ দিনে বিশেষ শুদ্ধিকরণ অনুষ্ঠানের মাধ্যমে মন্দিরের দরজা পুনরায় ভক্তদের জন্য খুলে দেওয়া হয়।

অম্বুবাচীর শিকড় প্রাচীন তান্ত্রিক সাধনা এবং কৃষিভিত্তিক সমাজব্যবস্থার সঙ্গে গভীরভাবে যুক্ত। বর্ষার সূচনালগ্নে যখন মাটি নতুন ফসলের জন্য প্রস্তুত হয়, তখন প্রকৃতির এই পরিবর্তনকে নারীর সৃষ্টিশক্তির সঙ্গে তুলনা করা হত। সেই ভাবনা থেকেই অম্বুবাচী পর্বের সূচনা বলে মনে করা হয়। আবার নীলাচলে অবস্থিত কামরূপ অঞ্চলে সতীপীঠের বিকাশের সঙ্গে এই ধর্মীয় আচার সম্পর্কিত। মধ্যযুগ থেকে এই উৎসবকে কেন্দ্র করে সাধু সন্ন্যাসী, তান্ত্রিক ও ভক্তদের সমাগমের উল্লেখ পাওয়া যায়। আজও অম্বুবাচী মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষ অংশ নেন।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী,অম্বুবাচীর তিন দিন নতুন কোনও শুভ কাজ, গৃহপ্রবেশ, বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত বা বড় বিনিয়োগ না করাই ভাল। অনেক পরিবারে এই সময় কৃষিকাজ, জমি চাষ বা বীজ বপন থেকেও বিরত থাকার রীতি রয়েছে। যারা আদি শক্তির বিভিন্ন রূপ, যথা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর মূর্তি বা পট পূজা করেন, তাঁরা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন। পুজোর সময় কোনও মন্ত্র পাঠ করবেন না, কেবল ধূপ দেখিয়ে প্রণাম করলেই হবে। অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না। তবে  যাঁরা শাক্তমন্ত্রে দীক্ষিত, তাঁরা জপ করতে পারবেন। কারণ জপে কোনও দোষ নেই। অম্বুবাচীতে গুরুপুজো চলবে। গুরু যদি নারী হন, অর্থাৎ গুরুমা হন, তা হলেও পুজো চলবে। তবে এগুলি মূলত ধর্মীয় ও লোকাচারভিত্তিক বিশ্বাস, বৈজ্ঞানিকভাবে এই ধারনার সত্যতা প্রমাণিত নয়। ধর্মীয় বিশ্বাস, তান্ত্রিক ঐতিহ্য, কৃষিসংস্কৃতি এবং প্রকৃতির চক্র সবকিছুর এক অনন্য মেলবন্ধন হল অম্বুবাচী। গত সোমবার থেকে শুরু হওয়া এই পর্ব ভক্ত ও সাধকদের কাছে বিশেষ তাৎপর্য বহন করবে। 

 

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা