ওড়িশায় লুকিয়ে এক টুকরো স্বর্গ! ঘুরে আসুন ‘মিনি থাইল্যান্ড’ রানিচুয়ান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওড়িশার ঘন জঙ্গলের গভীরে রয়েছে এক অপূর্ব প্রাকৃতিক স্বর্গ! ওড়িশার বারগড় জেলার ‘রানিচুয়ান’ ঝরনা এখন সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। এখানকার চোখজুড়ানো নীল সবুজ জলধারা ও চারপাশের ভূ-প্রকৃতির জন্য ভ্রমণপিপাসুরা এই জায়গার নাম দিয়েছেন ‘ওড়িশার মিনি থাইল্যান্ড’। বিখ্যাত ডিব্রুগড় অভয়ারণ্যের  একদম কোল ঘেঁষে অবস্থিত এই অফবিট ডেস্টিনেশনটি শহুরে কোলাহল থেকে দূরে, এক শান্ত ও রোমাঞ্চকর পরিবেশ উপহার দেয়।

দর্শনীয় স্থান

উঁচু পাথুরে পাহাড়ের খাঁজ বেয়ে নেমে আসা জলধারা এখানে ছোট ছোট প্রাকৃতিক পুলে এসে জমা হয়। এখানকার জলের রঙ এতটাই স্বচ্ছ এবং নীল-সবুজ যে জলের নিচের পাথরও স্পষ্ট দেখা যায়-এই জায়গা দেখলেই থাইল্যান্ডের ক্রাবি বা ফি ফি আইল্যান্ডের কথা মনে পড়বেই। তাই ভ্রমণপিপাসুরাই এর নাম দিয়েছে ‘মিনি থাইল্যান্ড’ বা ‘ওড়িশার থাইল্যান্ড’।

কীভাবে যাবেন?

রানিচুয়ান মূলত একটি মরসুমি জলধারা, তাই বর্ষা ও শীতের শুরুতে অর্থাৎ জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে এখানে যাওয়া সবচেয়ে ভাল। এই সময় ঝরনা জলে পূর্ণ থাকে। কলকাতা থেকে ট্রেনে সম্বলপুর বা বারগড় রোড স্টেশনে নামতে হবে। বারগড় শহর থেকে কুসমুদা গ্রামের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। গ্রাম থেকে মাত্র ১০-১৫ মিনিট হেঁটে ঝরনার কাছে পৌঁছানো যায়। বারগড় বা সম্বলপুর শহরে ১,০০০ থেকে ২,০০০ টাকার মধ্যে সাধারণ হোটেল পেয়ে যাবেন। তবে প্রকৃতির মাঝে রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য ইকোট্যুর ওড়িশা দ্বারা পরিচালিত ডিব্রুগড় ইকো-রিসোর্ট বা নেচার ক্যাম্পে থাকতে পারেন, যেখানে থাকা-খাওয়াসহ খরচ জনপ্রতি আনুমানিক ২,৫০০ টাকা।

কী করবেন?

ছবি তোলা এবং কনটেন্ট তৈরির জন্য এটি বর্তমানে অন্যতম সেরা হটস্পট। বিশেষ করে ড্রোন শটে এই উপত্যকার রূপ অসাধারণ দেখায়। রানিচুয়ান ঘোরার পাশাপাশি ডিব্রুগড় অভয়ারণ্যে সাফারি করতে পারেন। এখানে প্রচুর পরিমাণে বাইসন, হরিণ, ময়ূর ও নানা পরিযায়ী পাখি দেখা যায়। কাছেই রয়েছে হীরাকুদ ড্যামের ব্যাকওয়াটার। সামান্য ট্রেক করে পাহাড়ের ওপর ভিউ পয়েন্টে পৌঁছালে পুরো উপত্যকার এক দুর্দান্ত ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায়।

 

 

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস