দিদা-ঠাকুমার হেঁশেলের হারানো পদ, বানিয়ে ফেলুন আদা মাগুরের এই সুন্দর রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্যস্ত জীবনে এখন রান্নাঘরে দীর্ঘ সময় কাটানোর সুযোগ কোথায়। এক ক্লিকেই পছন্দের খাবার পৌঁছে যাচ্ছে দরজায়। ফলে সময়সাপেক্ষ অনেক ঐতিহ্যবাহী রান্নাই ধীরে ধীরে বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাচ্ছে। তবে মাঝে মাঝে চেনা রান্নার বাইরে একটু অন্য রকম স্বাদ পেতে মন চাইতেই পারে। তেমনই এক হারিয়ে যেতে বসা পদ হল আদা মাগুর। একসময় বাঙালির ঘরে ঘরে এই মাছের পদ রান্না হলেও এখন অনেকের কাছেই রেসিপিটি অজানা। অথচ খুব বেশি মশলার প্রয়োজন নেই, সময়ও লাগে কম। সঠিকভাবে রান্না করলে আদার ঝাঁঝ আর মাগুর মাছের স্বাদ মিলিয়ে তৈরি হয় দুর্দান্ত এক পদ।

উপকরণ

•মাগুর মাছ — ২টি মাঝারি আকারের

•আদা — ১০-১২ টুকরো

• সর্ষের তেল — প্রয়োজনমতো

•হলুদ গুঁড়ো — পরিমাণমতো

•নুন — স্বাদ অনুযায়ী

• গোটা জিরে — প্রয়োজনমতো

•শুকনো লঙ্কা — ২-৩টি

•গোটা গরম মশলা — সামান্য

•ঘি — ১ চা চামচ

পদ্ধতি

মাগুর মাছ মাঝারি আকারের পিস করে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। আদা খোসা ছাড়িয়ে শিল-নোড়ায় থেঁতো করে নিন। মিক্সিতে মিহি পেস্ট করবেন না। তাতেই আদার স্বাভাবিক স্বাদ ও গন্ধ বজায় থাকবে। কড়াইতে সর্ষের তেল গরম করে মাগুর মাছগুলি ভালো করে ভেজে তুলে রাখুন। একই তেলে থেঁতো করা আদাও হালকা ভেজে তুলে রাখুন। শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা গরম মশলা বেটে নিন। মাছ ও আদা ভাজার তেলেই সেই মশলা দিয়ে অল্প গরম জল যোগ করুন। মশলা ফুটে উঠলে ভাজা মাগুর মাছ দিয়ে দিন।মাছের ঝোল ঘন হয়ে এলে ভাজা আদা মিশিয়ে অল্পক্ষণ রান্না করুন। আঁচ বন্ধ করার আগে এক চা চামচ ঘি ছড়িয়ে দিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুগন্ধি আদা মাগুর। কম উপকরণে, কম সময়ে তৈরি এই পদেই ফিরতে পারে হারিয়ে যাওয়া বাঙালিয়ানা।

নিজের অ্যাপে ‘জামা খুললেই’ মিলত লাখ লাখ টাকা! দশম শ্রেণি পাশ যুবকের কাণ্ড দেখে তাজ্জব পুলিশ

ঝাড়খণ্ডের বিধানসভা অভিযানে ধুন্ধুমার কাণ্ড, ৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ

‘স্বপ্নে ভাইয়ের সঙ্গে কথা বলি, ধোনির উপর ক্ষুব্ধ আমার পরিবার’, বিস্ফোরক সুশান্তের দিদি

বর্ষার দুপুরে পাত পেড়ে খান ‘এঁচোড়ের খিচুড়ি’, রইল সহজ রেসিপি

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

চিকেন মাটন ভুলে যাবেন! বানিয়ে নিন রেস্তোরাঁ স্টাইলের ডিম বিরিয়ানি

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?