ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’। আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তবে ঘূর্ণিঝড়টির অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে থাকায় পশ্চিমবঙ্গে সরাসরি এর প্রভাব পড়ার আশঙ্কা নেই। যদিও এর পরোক্ষ প্রভাবে রাজ্যের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মুরাসু ইতিমধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আরও শক্তি বাড়িয়ে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টির গতিপথ উত্তর-পশ্চিম দিকে। আজ সোমবার (২ নভেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ফলে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়টির অভিমুখ এবং সম্ভাব্য গতিপথ বিবেচনা করে পশ্চিমবঙ্গে সরাসরি বড়সড় প্রভাবের আশঙ্কা কম। তবে একেবারে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহবিদরা। এর প্রভাবে মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় স্থানীয়ভাবে হালকা ও স্বল্পস্থায়ী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন রাজ্যের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। মুরাসু ক্রমশ দূরে সরে যাওয়ার পরবর্তী চার-পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী দুই থেকে তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। পরবর্তী সময়ে রাতের তাপমাত্রা কমে ২২ থেকে ২৩ ডিগ্রিতে পৌঁছতে পারে। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে পারদ আরও কিছুটা নেমে ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে।

জন্মদিনে অনুরাগীদের বড় উপহার শাহরুখের, মুক্তি পেল ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’!

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রেলার-ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, মৃত একই পরিবারের তিন সদস্য সহ ৬

মহাকরণের পিছনে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

আজ ফের কলকাতায় আসছেন নিতিন নবীন

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন? গর্ভধারণের আগে এই ৫ পুষ্টি উপাদান সম্পর্কে জানুন

নভেম্বরের প্রথম সোমে পরিবারে বিপর্যয়, অফিসে বসের সঙ্গে বচসা, সঙ্গীর সমর্থনে আত্মবিশ্বাস বাড়বে

বুধের নক্ষত্র পরিবর্তন, ৩ নভেম্বর উন্নতির দরজা খুলে যাবে ৪ রাশির জাতকদের

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু