২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় আরও বিপাকে নোরা, অভিনেত্রীর আচরণে ক্ষুব্ধ আদালত

নোরা ফতেহির আচরণ যথাযথ নয়। আদালতকে বোকা ভাববেন না।' বর্তমানে তিহার জেলে বন্দী কনম্যান-ঠগ সুকেশ চন্দ্রশেখর।

Share:

নিজস্ব প্রতিনিধি: কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক প্রতারণা মামালায় নাম জড়িয়েছে নোরা ফতেহির। পুলিশের দায়ের করা তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে নোরা ফাতেহিকে একজন সরকারি সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) অভিনেত্রীকে সশরীরে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। ​তার আগেই সুকেশের আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহির ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল দিল্লির আদালত। অভিনেত্রীর আইনজীবীকে ধিক্কার জানিয়ে বিচারক বললেন, ‘নোরা ফতেহির আচরণ যথাযথ নয়। আদালতকে বোকা ভাববেন না।’ আবারও অভিনেত্রীকে তলব করল আদালত।

বর্তমানে তিহার জেলে বন্দী কনম্যান-ঠগ সুকেশ চন্দ্রশেখর। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে জেলবন্দী প্রোমোটারকে জামিন পাইয়ে দেওয়ার নাম করে প্রোমোটারের স্ত্রীয়ের কাছ থেকে ২১৫ কোটি টাকা হাতানোর অভিযোগ রয়েছে।এই মামলায় তদন্তে নেমে ইডির হাতে একাধিক বলিউড ব্যাক্তিত্বের নাম উঠে আসে। যার মধ্যে নোরা ফতেহির নাম রয়েছে। এরপরেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করে ইডি। তিনি জিজ্ঞাসাবাদের সময় জানান, সুকেশের সঙ্গে তাঁর তেমন আলাপ নেই। একবার একটি পার্টিতে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন সুকেশ ও তাঁর স্ত্রী লিনা মারিয়া পাল। সেই পার্টিতে নাচার জন্যে তাঁকে অনুরোধ করেছিলেন তাঁরা আর পারিশ্রমিক হিসেবে মোটা নগদের পরিবর্তে দামি উপহারের প্রস্তাব দিয়েছিলেন তাঁরা। তাতে রাজি হন নোরা। নোরাকে দেওয়া দামি উপহারগুলির মধ্যে ছিল, একটি বিএমডব্লিউ গাড়ি এবং গুচি ব্যাগসহ ডিজাইনার সামগ্রী। কিন্তু নোরার দাবি, সুকেশের সঙ্গে পেশাগত আলাপ ছিল তাঁর, কোনও ব্যক্তিগত সম্পর্ক ছিল না।

তিনি ওই প্রতারক চক্রের শিকার হয়েছিলেন। কিছু একটা গড়বড় হয়েছে বুঝতে পেরেই তিনি সুকেশের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে দিয়েছিলেন। কিন্তু পরে সুকেশ হাতে লেখা একটি চিঠিতে দাবি করেছিলেন, ‘মরক্কোর কাসাব্লাঙ্কায় একটি বাড়ি কেনার সময় আমি নোরা ফতেহিকে কোটি টাকা সাহায্য করেছি। এখন সে নাটক করছে। আমার সঙ্গে সম্পর্ক গড়ার অনেক চেষ্টা করেছিল নোরা। দিনে একাধিকবার ফোন করে জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অনুরোধ করত নোরা। জ্যাকলিনকে ও হিংসা করত। আমি ওঁর প্রস্তাবে সাড়া দিনি বলে ও আমাকে আমাদের কথোপকথন ফাঁস করে দেওয়ার হুমকি দিত।’ যদিও সুকেশের এই দাবিগুলি সম্পূর্ণ অস্বীকার করেছেন নোরা ফতেহি। বলেছেন, তাঁর সম্মান, খ্যাতি ক্ষুণ্ণ করার জন্যে তাঁকে ফাঁসানো হচ্ছে। এই মামলায় ইডির তদন্তে নোরা ফতেহির পাশাপাশি বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের নামও উঠে এসেছে। অভিযোগ, সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জ্যাকলিনের।  সেই সুযোগে তিনি কনম্যানের থেকে দামি দামি উপহার নিয়েছেন। তার সঙ্গে সুকেশের কয়েকটি ঘনিষ্ঠ ছবিও ভাইরাল হয়। যদিও বিপাকে পড়ে অভিনেত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করেন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য