‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটচুরির বিরুদ্ধে এককাট্টা বিরোধী রাজনৈতিক দলগুলি। আজ, রবিবার দিল্লির রামলীলা ময়দান সেই দৃশ্যই কার্যত দেখল গোটা দেশ। সকাল থেকে প্রায় সন্ধ্যা হতে চললেও বিরোধী জোট ইন্ডিয়ার ডাকে বিশাল জনসমাবেশে কোনও ভাটা পড়েনি। থিকথিক করছিল রামলীলা ময়দান। সেই ভরা জনসভা থেকেই মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। তিনি দৃপ্ত কণ্ঠে বলেছেন, ‘ভোটচুরি করেছেন জ্ঞানেশ কুমার। আমি বলে দিচ্ছি, কিছুদিনের মধ্যেই জ্ঞানেশ কুমারকে সরিয়ে দেওয়া হবে। তারপরেই ভোটচুরির দায়ে জেলে যাবেন জ্ঞানেশ। দেখুন আমি যেটা বলি, সেটাই হয়। করোনার বিষয়ে বলেছিলাম, অর্থনীতি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলাম, সবটা মিলেছে। এবার বলছি জ্ঞানেশ কুমার জেলে যাবে। মিলিয়ে নেবেন সেটা হবেই। ভেবে খারাপ লাগে, উনি রাতে ঘুমোতে পারেন না। কিন্তু কী করা যাবে, অপরাধ করেছেন। খারাপ লাগলেও কিছু করার নেই। মেনে নিতে হবে রাতে ঘুম আসে না। দেশের সংবিধান নিয়ে যা তা করেছেন। এই আওয়াজ তো ওঠারই ছিল।’

আরও পডুন: ‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

রাহুল আরও বলেন, ‘এটা কোনও সাধারণ চুরি না। এটা দেশের গণতন্ত্রের বিষয়। জ্ঞানেশ কুমার ছাড়া প্রধানমন্ত্রী হতেন না মোদি। শিক্ষা থেকে স্বাস্থ্য, সিবিআই থেকে ইডি, বিচারব্যবস্থা থেকে প্রশাসনিক যে কোনও স্তর, সব দখল করে নিয়েছে আরএসএস। এর ফল কৃষকরা অধিকার থেকে বঞ্চিত, আপনিও তাই। আর দেশের ধন আদানি-আম্বানির পকেটে। ওরা সব স্বপ্ন দেখতে পারেন। সব ঋণ মকুব হয়ে যায়। কিন্তু গরিবের ছেলে টাকা দিতে না পারলে জুতো মেরে জেলে ঢোকায়। এই দেশ আমাদের চাই না। দেশে যা চলছে, তার জন্য ছাড়া হবে না মোদি-শাহকেও। ওরা কেউ আমার শত্রু নয়। সিস্টেমের বিরুদ্ধে এই লড়াই আমাদের। আমরা হিংসা ছড়াব না, আমরা ভালবেসে কাজ করব। কিন্তু সংবিধান নষ্ট করতে দেব না। এটাই আমার-আপনার মধ্যে পার্থক্য। এটা রাজনৈতিক নেতাদের আওয়াজ নয়। এটা দেশের কৃষক, শ্রমিক, যুব সম্প্রদায়ের আওয়াজ। এই আওয়াজ বলছে, আমরা দেশের গণতন্ত্রকে নষ্ট হতে দেব না।’

কংগ্রেস সাংসদ তথ্য দিয়ে বলেন, ‘২০২৪ সালের নির্বাচনের পরে ১৩.৫ কোটি ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ১৫% ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ২০২৪ সালে NDA ও আমাদের জোটের প্রাপ্ত ভোটের মধ্যে ৩% শতাংশ পার্থক্য ছিল।’

খ্যাতির লোভে অর্শদীপের সঙ্গে ‘ডেট’, ট্রোলারদের তুলোধনা ক্রিকেটারের প্রেমিকার, কী বললেন?

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

স্ত্রীর বিলাসিতার শখ মেটাতে কর্মস্থল থেকে ২৩ লক্ষের গাড়ি চুরি! পুলিশের জালে অভিযুক্ত

শান্তিপুরের বামাকালী নাচ ও রাস উৎসব ঘিরে কড়া বিধিনিষেধ, ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ পুলিশের

অনলাইনে তালা ভাঙার বিদ্যা রপ্ত, বোরকা পরে চুরি, হায়দরাবাদে বি.টেক তরুণীর কীর্তি ফাঁস

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ