ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে যুবতীকে গণধর্ষণ, মিনাখাঁয় গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রাজ্যে গণধর্ষণের মতো ঘটনা। এবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানা এলাকায় এক যুবতীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হল। পলাতক তৃতীয় অভিযুক্ত। তাঁর সন্ধানেই তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, নির্যাতিতা দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীর সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় ছিল। সেই কারণে নির্যাতিতাকে ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল ওই যুবকরা। পূর্ব পরিচিত হওয়ায়, তাদের উপর ভরসা করে ঘুরতে যান ওই যুবতী। তারপরেই তার সঙ্গে নারকীয় আচরণ করে পাষণ্ডরা। পরিচয়ের সূত্র ধরে যুবতীকে মিনাখাঁ থানা এলাকার একটি নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল ওই যুবকরা। সেখানে তাকে বলপূর্বক ধর্ষণ করে তিনজনেই। তারপরে এলাকা ছেড়ে পালায় অভিযুক্তরা। ঘটনাটি ঘটে গত শনিবার। তারপরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই যুবতী। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করে মিনাখাঁ থানার পুলিশ। ধৃতদের আজ, সোমবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করার কথা রয়েছে।

আরও পডুন: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! কুশীনগরে ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। তার গোপন জবানবন্দিও নেওয়া হবে। তৃতীয় অভিযুক্তের সন্ধান চালাচ্ছে পুলিশ। পালাবদলের পর মহিলাদের নির্যাতন নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। তারপরেও সমাজের কিছু পাষণ্ডের আচরণে ক্ষুব্ধ বর্তমান শাসক দল। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবারের সদস্যরা। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আর্জি বিচারকের কাছে জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের নাম মুস্তাকিন দেওয়ান ও হাবিবুল্লা সর্দার।

Gmail, Photos ঘেঁটে আপনার পছন্দ বুঝবে AI! ভারতে নতুন অ্যাপ আনল Google

গরম ভাতে অমৃত! বানান চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর ডালনা

আইনজীবী নয় ডিভোর্সের জন্য AI-এর কাছে পরামর্শের চাইছে দম্পতি

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে ভুয়ো খুনের হুমকি তুষার কাপুরকে

মিষ্টি ভেবে মুখে তুলবেন না! দীপাবলিতে বাজার মাতাচ্ছে পান্তুয়া-লাড্ডুর মোমবাতি

রাত জেগে ঠাকুর দেখা যাবে নিশ্চিন্তে, কালীপুজোয় কোন রুটে চলবে বিশেষ ট্রেন? জানুন সময়সূচি

কালীপুজো মাতাতে বাজির বাজারে দেদার বিকোচ্ছে সিঙ্গম থেকে ‘বিরাটের’ পাওয়ার প্লে

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা