চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকার ফ্লোরিডায়। মাঝ আকাশ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা মাটিতে আছড়ে পড়ল একটি  বিলাসবহুল বেসরকারি বিমান। মুহূর্তের মধ্যেই ঘটে বিস্ফোরণ। মর্মান্তিক এই দুর্ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ৯ জন। দুর্ঘটনার খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে। বিমানের আছড়ে পড়ার মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে শিউড়ে উঠেছে গোটা বিশ্ব।   

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার (১ নভেম্বর) দুপুরে ফ্লোরিডার পাম বিচ কাউন্টির গ্রিনএকার্স এলাকায়। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল ‘লিয়ারজেট ৬০’ (Learjet 60) মডেলের একটি ব্যক্তিগত জেট। মার্কিন পরিবহণ সচিব শন ডাফি জানিয়েছেন, বিমানটিতে মোট ৯ জন ছিলেন। দুর্ঘটনায় তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে।   জানা  গিয়েছে, টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় পাইলট বিমানে বরফ জমার কথা জানান। পাশাপাশি প্রবল ঝাঁকুনির কথাও এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান তিনি। পরিস্থিতি সামাল দিতে আরও ২ হাজার ফুট উপরে ওঠার অনুমতিও চেয়েছিলেন পাইলট। 

কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। দ্রুত নীচে নামতে শুরু করে বিমানটি। প্রতি মিনিটে ১০ হাজার ফুট থেকে ক্রমশ ২০ হাজার ফুট, এমনকী ৩০ হাজার ফুট পর্যন্ত নীচে নামতে থাকে মিনিটে। পাইলট জরুরি বিপৎসংকেত ‘মেডে’ (Mayday) পাঠান। শেষ মুহূর্তে তাঁর কণ্ঠে শোনা যায়, বিমানটি মাটিতে আছড়ে পড়তে চলেছে। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা মাটিতে আছড়ে পড়ে বিমানটি।  গাড়ির ভেতরে থাকা লোকজনের ধারণ করা ভিডিওতে সেই ভয়াবহ মুহূর্তটি ধরা পড়ে।  

 . 

জন্মদিনে অনুরাগীদের বড় উপহার শাহরুখের, মুক্তি পেল ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’!

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রেলার-ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, মৃত একই পরিবারের তিন সদস্য সহ ৬

মহাকরণের পিছনে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

আজ ফের কলকাতায় আসছেন নিতিন নবীন

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন? গর্ভধারণের আগে এই ৫ পুষ্টি উপাদান সম্পর্কে জানুন

নভেম্বরের প্রথম সোমে পরিবারে বিপর্যয়, অফিসে বসের সঙ্গে বচসা, সঙ্গীর সমর্থনে আত্মবিশ্বাস বাড়বে

বুধের নক্ষত্র পরিবর্তন, ৩ নভেম্বর উন্নতির দরজা খুলে যাবে ৪ রাশির জাতকদের

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু