রসনা তৃপ্তিতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন মশলাদার কাঁকড়ার ঝাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির ভূরিভোজের তালিকায় কাঁকড়ার স্থান সবসময়ই একটু স্পেশাল! রেস্তরাঁর আধুনিক ক্র্যাব কারি যতই ট্রেন্ডিং হোক না কেন, মা-দিদিমাদের হাতের সেই লোহার কড়াইতে কষানো কাঁকড়ার ঝালের কোনও বিকল্প হয় না। পেঁয়াজ, আদা, রসুন আর  চেরা কাঁচা লঙ্কার সেই চেনা ঝাঁঝ সব মিলিয়ে এই পদটির স্বাদ এক কথায় স্বর্গীয়।

উপকরণ

১ কেজি কাঁকড়া, ২টি  আলু, ২টি শুকনো লঙ্কা, ২টি তেজপাতা, ১/২ চা চামচ গোটা জিরে, ১ কাপ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ আদা বাটা, ১/২ টেবিল চামচ রসুন বাটা, ১ কাপ টমেটো কুচি, ৫-৬টি কাঁচা লঙ্কা বাটা, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ  জিরে গুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো, ৪-৫ টেবিল চামচ সরষের তেল, নুন ও চিনি স্বাদমতো, গরম জল পরিমাণমতো এবং ধনেপাতা কুচি।

পদ্ধতি

প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে কাঁকড়াগুলো নুন ও হলুদ মাখিয়ে হালকা লালচে করে ভেজে তুলে রাখুন। আলুও সামান্য নুন হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে রাখুন। ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে পেঁয়াজ বাটা দিয়ে হালকা সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। এবার আদা ও রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ১ থেকে ২ মিনিট কষিয়ে নিন। এরপর টমেটো পিউরি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিন।  মশলা কষে এলে ভেজে রাখা কাঁকড়া ও আলুর টুকরোগুলো দিয়ে দিন। এবার স্বাদমতো নুন ও সামান্য চিনি ও পরিমাণমতো জল দিয়ে দিন। কড়াই ঢাকা দিয়ে মাঝারি আঁচে ১৫ থেকে ২০ মিনিট রান্না হতে দিন, যাতে কাঁকড়া ও আলু ভালভাবে সেদ্ধ হয়ে গ্রেভি ঘন হয়ে আসে। গ্রেভি মাখামাখা হয়ে এলে উপর থেকে গরম মশলা গুঁড়ো এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেল মশলাদার কাঁকড়ার ঝাল।

 

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

আম-টমেটোর চাটনিতে একঘেয়েমি? বানিয়ে ফেলুন ডালের বড়ার টক

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

৪১ বছরে ফের মা হতে চলেছেন শাহরুখের ‘রাইস’ ছবির নায়িকা মাহিরা খান

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

ছুটির দিনে বিশেষ পদের স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন ‘গ্রিন গডেস হুমুস’

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু