ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিনের রান্নায় পটল দিয়ে কত পদই তো হয়! কিন্তু আমড়ার সঙ্গে পটলের এমন জুটি যে একেবারে অন্যরকম স্বাদ এনে দিতে পারে, তা না খেলে বিশ্বাস করা কঠিন। টক-মিষ্টি আমড়া আর পটলের মেলবন্ধনে তৈরি আমড়া-পটলের কুচি ভাজা হতে পারে গরম ভাতের সঙ্গে জমিয়ে খাওয়ার দারুণ একটি পদ। রান্নাও খুব সহজ, সময়ও লাগে কম। বাড়িতে থাকা সাধারণ মশলা দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু ভাজা।

উপকরণ

পটল

কাঁচা আমড়া

আলু

কাঁচালঙ্কা

পেঁয়াজ কুচি

রসুন কুচি

হলুদ গুঁড়ো

লঙ্কার গুঁড়ো

জিরে গুঁড়ো

ধনে গুঁড়ো

নুন – স্বাদমতো

চিনি

কালোজিরে

শুকনো লঙ্কা

সর্ষের তেল

পদ্ধতি

পটলের খোসা ভাল করে ধুয়ে পাতলা করে কুচি করে নিন। এরপর আমড়ার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। আলুও পাতলা করে কুচি করে রাখুন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালোজিরে ও শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি করে ভেজে নিন। এরপর রসুন কুচি ও কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এবার কুচি করা আলু ও পটল দিয়ে দিন। সামান্য নুন ও হলুদ মিশিয়ে মাঝারি আঁচে কয়েক মিনিট ভাল করে ভাজুন। ২-৩ মিনিট ঢেকে রাখুন। সবজি সেদ্ধ হয়ে এলে আমড়ার টুকরো দিয়ে দিন। এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো ছড়িয়ে ভালভাবে মিশিয়ে নিন। প্রয়োজন হলে সামান্য জল দিয়ে ঢেকে দিন। সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে সামান্য চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার আঁচ বাড়িয়ে ২-৩ মিনিট নাড়াচাড়া করুন। সর্ষের তেলের গন্ধ বেরিয়ে এলে নামিয়ে ফেলুন।

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

গাল ফুলে ঢোল, পায়ে ব্যান্ডেজ! রাখি পূর্ণিমায় অসুস্থ মিমি, নায়িকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

বাড়িতে বানান বেলুচিস্তানের জনপ্রিয় পদ আলু কিমা, জানুন সহজ রেসিপি

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বাসস্থানের সঙ্গেই কাজ পেলেন পার্ক স্ট্রিটের সীতা

দুপুরের পাতে আনুন প্রোটিন সমৃদ্ধ গোলাপি বিটের পুরি, রইল রেসিপি

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ