পেশায় লেদ মিস্ত্রী, নেশায় প্রতিমা শিল্পী, বাগনানের শ্যাম জানা

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগনান:তিনি পেশায় লেদ মিস্ত্রী। নেশায় প্রতিমা শিল্পী।নাম তার শ্যাম জানা।ছোটো খাটো চেহারা । হাওড়া শিল্পাঞ্চলের একটি কারখানায় কাজের জন্য ভোর ছ’টায় বেরিয়ে সন্ধ্যে ছটায় বাড়ি আসা। তারপর নেশার তাগিদেই মেতে ওঠেন শিল্প সৃষ্টিতে। নিপুন হাতের ছোঁয়ায় দেবী দুর্গা থেকে শুরু করে সরস্বতী সকলেই রূপ পান। তবে শুধু মাটির নয়, কখনো নারকেল ছোবড়া ,কখনো সুপারি, কখনো অচল পয়সা, আবার কখনো ভাঙা কাঁচের চুড়ি দিয়ে তৈরি করেন প্রতিমা। এবছরও তাঁর অন্যথা হয়নি। নিপুন হাতে ফুটিয়ে তুলছেন কাঁচের দুর্গা, অচল পয়সার দুর্গা।

তিনি পেশায় লেদ মিস্ত্রী, নেশায় প্রতিমা শিল্পী। হাওড়ার বাগনানের সন্তোষপুর গ্রাম থেকে কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে বাগনান স্টেশন হয়ে সকাল ছয়টার ট্রেনে পৌঁছে যান দাসনগর(DasNagar)। লোহার যন্ত্রাংশ তৈরীর কারখানায় হাড় ভাঙা পরিশ্রম করে বাড়িতে নেশায় মেতে ওঠেন। প্রতিমা তৈরির নেশা। এই বছর মানবরূপী বিশ্বকর্মার ছোঁয়ায় রূপ পান দেবী দুর্গা।

অবশ্যই যোগ্য সঙ্গত স্ত্রী তৃষ্ণা(Trishna) ও কন্যা সুস্মিতা(Susmita) ও স্কুল ছাত্র বিজয় দাসের(Bijoy Das)। তবে আক্ষেপ প্রতিমা ডেলিভারির পর আর কেউ তেমন মনে রাখে না। আর এ ব্যাপারে যোগ্য সঙ্গত দেন তাঁর মেয়ে ও স্ত্রী। গড়ে ওঠে দুর্গা প্রতিমা। এ এক অদ্ভুত নেশা প্রতিমা গড়ার।প্রতিদিন কারখানায় সাড়ে আট ঘন্টা ডিউটি করার পর আবার বাড়িতে ফিরে এসে গভীর রাত পর্যন্ত তিনি এক অদ্ভুত নেশায় এই প্রতিমা তৈরি করেন। মানুষকে নতুন কিছু উপহার দেওয়া ,মানুষের যাতে ভালো লাগে সেই জিনিস তৈরি করে দেওয়া এটাই তার বড় নেশা ।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই