মুসলিম শিল্পীর হাত ধরে গড়ে উঠছে বাগনানের নুন্টিয়ার তরুণ দল ক্লাবের মণ্ডপ

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগনান: ধর্ম যার যার উৎসব সবার। এ কথাই যেন প্রমাণ হল বাগনানের নুন্টিয়ার তরুণ দল ক্লাবের মণ্ডপে।হাওড়ার বাগনানের(Bagnan) নুন্টিয়া সংলগ্ন ভুঞেড়া গ্রাম।কৃষি নির্ভর এই গ্রামের বেশ কিছু মানুষ পুজোর দিনগুলির দিকে তাকিয়ে থাকেন।এমনিতে সামান্য জমিতে চাষাবাদ করলে ও অনেকের আয় ,বলা ভালো রুটি রুজির একমাত্র সম্বল বিভিন্ন পুজোর থিমের মণ্ডপ তৈরী করা। শুধু অর্থনৈতিক সাশ্রয় নয়,অনেকটা নেশার মতো হয়ে যায় পুজোর থিম নির্ভর মন্ডপ তৈরী।এখন বৃষ্টিকে পাশ কাটিয়ে বিভিন্ন জায়গায় চলছে দুর্গা পুজোর মন্ডপ তৈরীর কাজ। এমনই একটি মণ্ডপ হাওড়া বাগনানের নুন্টিয়ার তরুণ দল ক্লাবের মণ্ডপ। বুধবার অর্থাৎ বিশ্বকর্মা পূজার দিন সন্ধ্যাবেলায় তাদের থিম সং প্রকাশ অনুষ্ঠানের আগে দেখা গেল অভূতপূর্ব এক চিত্র।

ভুঞেড়া গ্রামের ডেকরেটর শিল্পী সেখ আলাল আলি(Sk.Alal ali) যার বয়স প্রায় ষাটের কাছাকাছি তিনি তড়িঘড়ি সাজিয়ে তুলছেন মণ্ডপ। তিনি জানান আর কদিন পরই মা আসছেন তাই আর ফুরসত নেই। যত তাড়াতাড়ি মণ্ডপ তৈরি করা যায় আর কি। বাড়িতে তিন সন্তান স্ত্রী এবং বৃদ্ধা মা নিয়ে তার সংসার। ১৮ বছর বয়স থেকে দেবদেবীর মণ্ডপ তৈরি করে আসছেন তিনি।তাঁর হাতের তৈরী মণ্ডপে যখন ধান পান দেবী তখন তাঁর শান্তিতে ভরে যায় বুক। এমনটাই জানিয়েছেন তিনি।বছরের কয়েক মাস দিনে সাড়ে চারশো টাকা রোজগার ই তার একমাত্র সম্বল।এবার এই পুজোর থিম ইন্ডিয়া গেট-জানান পুজো কমিটির সম্পাদক অরিন্দম মাঝি।

আর পশ্চিমবঙ্গ এমনই একটি রাজ্য যেখানে এই ধরনের সম্প্রদায়িক মেলবন্ধন দেখা যায় দুর্গাপুজোয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার। সেই বাক্যই সত্য বলে রূপ নেয় শেখ আলাল আলীদের মত শিল্পীদের হাত ধরে। এবার হাওড়া জেলার বাগনানের নুন্টিয়ার তরুণ দল ক্লাবের মণ্ডপ সেজে উঠছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক মেল বন্ধন এর মধ্যে দিয়ে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

ফোনে বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

কম খরচে আনলিমিটেড 5G, ১৯৮ ও ৩৪৯ কোন প্ল্যানে লাভ বেশি?

১০ হাজারের কমে 6,000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Boltt Ace 5G ও Evo  

ভদ্রার ছায়া ও চন্দ্রগ্রহণ, শুক্রবার কখন রাখি বাঁধলে অমঙ্গলের ছায়া এড়ানো যাবে?

১ সেপ্টেম্বর শনি-বৃহস্পতি নবপঞ্চম রাজযোগ, ভাগ্য খুলবে ৩ রাশির জাতকদের

মোবাইলের নেশায় বাড়ছে অবসাদ! সুস্থ থাকতে মেনে চলুন ৫ যোগাসন

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে