চাঁচল রাজবাড়িতে আধ্যাত্মিক ঐতিহ্যে পালিত হল কুমারী পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি, চাঁচল: মালদহের চাঁচল রাজবাড়ির পুজো যা কুমারী পুজোপাহাড়পুরের চন্ডীমণ্ডপের পুজো নামে পরিচিত।শুধু রাজকীয় আড়ম্বরে নয়, আধ্যাত্মিক ঐতিহ্যেও অনন্য। প্রায় ৪০০ বছরের পুরনো এই পুজো আজও একই ভক্তি ও নিষ্ঠায় পালিত হয়। মঙ্গলবার অষ্টমী তিথি, অষ্টমীর সকাল থেকেই অঞ্জলি দিতে ভিড় হয় পাহাড়পুর চণ্ডী মণ্ডপে(Paharpur Chandi Mandop)। অঞ্জলি শেষে শুরু হয় কুমারী পুজো। যেখানে অল্পবয়সী কুমারীকে দুর্গার জীবন্ত প্রতিমা রূপে পুজা করা হয়। এবছর কুমারী পুজোয় অংশ নেন কৌশানি পান্ডে। মন্ত্রোচ্চারণে আরাধ্য হয় দেবী শক্তি, অর্পিত হয় ফুল, ধূপ, দীপ ও ভক্তির অঞ্জলি।

রাজবাড়ির(Rajbari) পুজোয় এই কুমারী পুজোই যেন আসল বিশেষত্ব। শহর থেকে গ্রাম একাধিক জায়গা থেকে ভক্তরা আসেন এক ঝলক দেবীকে দেখতে, প্রসাদ পেতে এবং পুরনো দিনের রাজকীয় দুর্গোৎসবের স্বাদ নিতে। রাজা না থাকলেও রাজ বৈভব না থাকলেও তার রাজ বৈভব না থাকলেও তার প্রচলিত চলা রীতি আজও বজায় রেখেছে এলাকার সাধারণ মানুষ।

শুধু তাই নয়, এই দুর্গাপুজা উপলক্ষে চাঁচল এলাকায় পরিযায়ী শ্রমিকরা, যারা ভিন রাজ্যের রান্নার কাজ করেন তারা তাদের অতিরিক্ত অর্থ যেটি উপার্জিত হয় সেটি নিয়ে এসে বাড়ি ফিরে ভাঙ্গারার আয়োজন করেন। সকল মানুষকে পেট ভরে লুচি ও অন্যান্য পদ খাওয়ানো হয় অষ্টমীর দিন।অষ্টমী পুজা ও কুমারী পুজো দেখতে চাঁচল রাজ বাড়িতে প্রায় চল্লিশ হাজার লোকের সমাগম হয়। এলাকার মানুষজন এই হাজার হাজার পুন্নার্থীর সমাগমে সমস্ত ব্যবস্থা সুশৃংখল ভাবে পরিচালনা করে। মঙ্গলবার ভোর ছটা থেকে ভিড় হয় চাঁচল রাজ বাড়িতে(Chachal Rajbari)।

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির