দেবীর ভোগে থাকে পুঁটি, রুই, বোয়াল, ভেটকি, ইলিশ, জানেন কোথায় সেই মন্দির?    

Share:

নিজস্ব প্রতিনিধি: এ এমন এক বিখ্যাত কালী যে গঙ্গা তীরবর্তী বড়বাজার অঞ্চলের পোস্তা বাজার এলাকায় পৌঁছেই পুঁটে কালীবাড়ির খোঁজ করলে এক কথায় দিকনির্দেশ দিয়ে দেবে সকলেই। কিন্তু কী এমন আছে এই কালীমন্দিরে যা একে এক দর্শনীয় স্থানে পরিণত করেছে? তাহলে আসুন জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস।

জানা যায়, প্রায় ৫০০ বছর আগে হুগলির ভুরশুটের বাসিন্দা তন্ত্রসাধক ‘রাজামানিক’ অর্থাৎ মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই মন্দির প্রতিষ্ঠা করেন। পূর্বে মুঘল সম্রাট আকবরের আমলে গোলপাতার ছাউনি দিয়ে তৈরি হয় এই মন্দির। সেখানেই পঞ্চমুণ্ডীর আসন পেতে পুজো শুরু করেন মানিকচন্দ্র। তবে এই নিয়েও মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন এই মন্দিরের আসল প্রতিষ্ঠাতা মানিকচন্দ্রের বংশধর খেলারাম বন্দ্যোপাধ্যায়।

দেবীর নাম নিয়েও রয়েছে নানা মত। মন্দিরে কালীমূর্তির উচ্চতা মাত্র ৬ ইঞ্চি। ‘পুঁটে’ বলতে ছোট মেয়ে বোঝায়, তাই দেবীর নামও হয়েছে পুঁটে কালী। এই নামের পিছনে অন্য আর একটি কাহিনি রয়েছে। একদিন খেলারাম মন্দিরে হোম করছিলেন। তখন পাশের গঙ্গার খাদ থেকে একটি পুঁটিমাছ লাফিয়ে হোমকুণ্ডের মধ্যে পড়ে যায়। খেলারাম সেই অর্ধদগ্ধ মাছটিকে তুলে জলে ফেলে দিতেই সেটি মায়ের আশীর্বাদে আবার জীবন্ত হয়ে হয়ে ওঠে। সেই থেকে দেবীর নাম হয় ‘পুঁটি কালী’, পরে নামটি লোকমুথে বিকৃত হয়ে হয় পুঁটে কালী। সারা বছরই তন্ত্রমতে পুজো হয় দেবীর এবং কালীপুজোর রাতে দেবীকে ভৈরবীরূপে পুজো করা হয়।

‘পুঁটে কালী’র ভোগেও রয়েছে অভিনবত্ব। ভোগে নিরামিষ ও আমিষ দুইই থাকে। খিচুড়ি, পোলাও, লুচি, দু’রকমের সবজি, চাটনি, পায়েস থাকে নিরামিষ ভোগে। বিভিন্ন রকমের মাছ যেমন পুঁটি, রুই, বোয়াল, ভেটকি, ইলিশ দেওয়া হয় আমিষ ভোগে। কালীপুজোর পরের দিন মন্দিরে হয় কুমারী পুজো এবং অন্নকূট অনুষ্ঠান। আরও একটি বিশেষত্ব হল মা কালীর পাশাপাশি শীতলা মায়েরও পুজো করা হয় এখানে। তাহলে এবারের কালীপুজোয় এক বার ঘুরেই আসুন এই মন্দির থেকে।

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

হাড়হিম ঘটনা! দাঁয়ের কোপে প্রৌঢ়ের ডানহাত কেটে দিলেন তৃণমূল নেতা, শোরগোল মালদহে

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদানের অভিযোগ! তদন্তের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার, আটক ১ মহিলা, চাঞ্চল্য হাবড়ায়

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের