আজও অক্ষত সিনেমার সেই নস্টালজিয়া! ৩৫০বছরে পা নিমতিতা রাজবাড়ির পুজোর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুর্শিদাবাদের নিমতিতা রাজবাড়ি যেন ইতিহাসের পাতায় আটকে থাকা এক জীবন্ত ছবি। প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এই রাজবাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে জমিদারি আমলের স্মৃতি, পারিবারিক ঐতিহ্য এবং দুর্গাপুজোর দীর্ঘ ইতিহাস। রাজবাড়ির অন্দরমহল, পুরনো স্থাপত্য এবং বিস্তীর্ণ প্রাঙ্গণ বহু বছর ধরেই দর্শকদের আকর্ষণের কেন্দ্র। তবে সিনেমার পর্দায় এই বাড়ির উপস্থিতি তাকে অন্য মাত্রা দিয়েছে। সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি ‘জলসাঘর’-এর শুটিংয়ের সঙ্গে এই রাজবাড়ির নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। ফলে পুজোর সময় এই প্রাচীন প্রাসাদে পা রাখলে একদিকে যেমন উৎসবের আবহ পাওয়া যায়, অন্যদিকে চোখের সামনে ভেসে ওঠে বাংলা সিনেমার সোনালি দিনের স্মৃতিও।

প্রজন্মের পর প্রজন্ম ধরে রাজপরিবারের ঐতিহ্য মেনে দেবীর আরাধনা হয়ে আসছে। সময় বদলেছে, জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে, রাজবাড়ির জৌলুসও আগের মতো নেই। কিন্তু পুজোর কয়েকটি দিন এখনও পুরনো দিনের আবেগ ফিরিয়ে আনে। রাজবাড়ির ঠাকুরদালানেই দেবীর আরাধনাকে ঘিরে জমে ওঠে উৎসব। পরিবারের সদস্যদের পাশাপাশি এই পুজোর সঙ্গে জড়িয়ে থাকা স্থানীয় মানুষজনের কাছেও এটি আবেগের জায়গা। প্রাচীন রীতি ও পরম্পরাকে ধরে রেখেই চলে পুজোর আয়োজন। পুজোর ক’টা দিন বদলে যায় গোটা নিমতিতা। ষষ্ঠীতে বোধন, সপ্তমীর সকালে বাঁশি বাজিয়ে মায়ের আরতি, অষ্টমীতে সন্ধিপুজো, আর নবমীতে ধুনো পোড়া। দশমীতে পদ্মার ঘাটে বিসর্জন। তারপর আবার এক বছরের অপেক্ষা। পুজোর সময় হাজার হাজার মানুষ আসেন এই রাজবাড়িতে। কেউ আসেন সত্যজিৎ রায়ের স্মৃতি ছুঁতে, কেউ আসেন ৩৫০ বছরের পুরনো একচালার দুর্গাকে দেখতে।

২০২২ সালে হেরিটেজ তকমা পেয়েছে এই রাজবাড়ি। আজও রাজবাড়ির আনাচে-কানাচে দাঁড়ালে সেই সিনেমার দৃশ্যগুলির কথা মনে পড়ে যায়। পুরনো দেওয়াল, বিশাল প্রাঙ্গণ, ঠাকুরদালান সবকিছুতেই যেন লুকিয়ে রয়েছে অতীতের গল্প।শহরের থিমপুজোর ঝলকানি থেকে অনেকটাই আলাদা নিমতিতা রাজবাড়ির দুর্গাপুজো। এখানে উৎসবের মূল আকর্ষণ ঐতিহ্য। পুরনো বাড়ির পরিবেশ, প্রতিমার আরাধনা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা রীতিনীতি মিলে তৈরি হয় এক অন্যরকম আবহ। সেই কারণেই পুজোর কয়েকটি দিনে নিমতিতা রাজবাড়ি যেন আবারও ফিরিয়ে নিয়ে যায় কয়েক শতক আগের বাংলায়। আর তখনই সত্যি মনে হয় সিনেমার নস্টালজিয়া আর পুজোর নস্টালজিয়া যেন এখানে মিলেমিশে একাকার।

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাত শিশুর

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথম কোচবিহার যাবেন শুভেন্দু অধিকারী

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পরিণতি, পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইনসের বিমান বন্ধ করার হুমকি ট্রাম্পের

নিভৃতে কাটানোর নতুন গন্তব্য, পুজোর ছুটিতে ঘুরে আসুন ‘খোয়াবগাঁ’

পোস্ট অফিসের সুপারহিট স্কিম! মাত্র ১১৫ মাসেই টাকা হবে দ্বিগুণ

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার